শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বর্ণবাদের প্রতিবাদে প্রথমবারের মত কালো জার্সিতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক   |   রবিবার, ১৮ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ণবাদের প্রতিবাদে প্রথমবারের মত কালো জার্সিতে ব্রাজিল

সংগৃহীত ছবি

ফুটবলে বর্ণবাদের কালো থাবার প্রতিবাদে কাল প্রথমবারের মত কালো জার্সিতে দেখা গেছে ব্রাজিলকে। গিনির বিপক্ষে স্পেনে অনুষ্ঠিত ম্যাচটি ছিল কার্যত ব্রাজিলের বর্ণবাদ বিরোধী প্রচারণারই একটি অংশ। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা জিতেছে ৪-১ গোলে।

ম্যাচটিতে গোল করেছেন সম্প্রতি সবচেয়ে বেশীবার বর্ণবাদের শিকার রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র।

মাদ্রিদের ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড এবারের মৌসুমে বেশ কয়েকবার মাঠের ভিতর বর্ণবাদের শিকার হয়েছেন। সমর্থকদের দ্বারা তিনি যেভাবে অপমানিত হয়েছেন তা নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় চলছে। আর তারই প্রতিবাদ হিসেবে সেলেসাওরা তাদের চিরচেনা হলুদ-সবুজ জার্সির পরিবর্তে পুরো কালো রঙের জার্সি পড়ে খেলতে নামে, ম্যাচ শুরুর আগে হাঁটু গেড়ে বসেও প্রতিবাদও করেছে। দ্বিতীয়ার্ধে অবশ্য নিজেদের নিয়মিত হলুদ জার্সি পড়েই মাঠে নামে ব্রাজিল।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এই প্রতিবাদের পূর্ণ সমর্থন দিয়েছে। ম্যাচ শুরুর আগে ব্রাজিলের বর্ণবাদ বিরোধী প্রচারণা অংশ হিসেবে মূল স্লোগান ছিল, ‘বর্ণবাদ নিয়ে কোন খেলা নয়।’

১০ নম্বর জার্সি পড়ে খেলতে নামা ভিনিসিয়াস ৮৮ মিনিটে স্পট কিক থেকে দলের হয়ে শেষ গোলটি করেছেন। তার আগেই অবশ্য ব্রাজিলের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল।

নিউক্যাসল ফরোয়ার্ড জোয়েলিনটন ২৭ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন। দুই মিনিট পর রডরিগোর গোলে ব্যবধান দ্বিগুন হয়। স্টুটগার্ট স্ট্রাইকার সেরহু গুইরাসি ৩৫ মিনিটে পোস্টের খুব কাছে থেকে গিনির হয়ে এক গোল পরিশোধ করেন। বিরতির পরপর লুকাস পাকুয়েটার এ্যাসিস্টে এডার মিলিটাও দলের ব্যবধান ৩-১’এ নিয়ে যান। ৫৪ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার কাসেমিরো গিনির ফ্র্যাঙ্কোয়িস কামানোকে ফাউল করে হলুদ কার্ড দেখার পর মাঠে কিছুটা উত্তেজনা দেখা দেয়। এই ঘটনা পুরো স্টেডিয়ামের উৎসবমূখর পরিবেশকে কিছুটা হলেও বিঘ্নিত করেছে। ম্যাচের শেষভাগে বদলী খেলোয়াড় ম্যালকমের আদার করা পেনাল্টি থেকে ভিনিসিয়াস জোড়ালো শটে গোলরক্ষক ইব্রাহিম কোনেকে পরাস্ত করেন।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারের পর এটি ব্রাজিলের প্রথম জয়। এর আগে মার্চে খেলা প্রীতি ম্যাচে মরক্কোর কাছে ২-১ ব্যবধানে হেরেছিল ব্রাজিল।

এর আগে সপ্তাহের শুরুতে স্প্যানিশ ও ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে আগামী বছর মার্চে সান্তিয়াগো বার্নাব্যুতে একটি ম্যাচ আয়োজনের যৌথ ঘোষনা দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office