শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বাংলাদেশি পাটপণ্যে অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়াল ভারত

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ০১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ৮৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও নেপাল থেকে আমদানি করা বিভিন্ন পাটজাত পণ্যের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়।

শুক্রবার দেওয়া এক বিজ্ঞপ্তিতে শুল্কের মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়। এতে প্রতি মেট্রিক টনে ৬.৩ ডলার থেকে ৩৫১.৭২ ডলার পর্যন্ত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রযোজ্য হবে। খবর টেলিগ্রাফ ইন্ডিয়ার

প্রসঙ্গত, দেশীয় কোনো পণ্য দেশে যে দামে বিক্রি হয়, তার চেয়ে কম দামে যদি তা বিদেশ থেকে আমদানি হয়, তাহলে দেশীয় শিল্পকে সুরক্ষা দেওয়ার জন্য যে শুল্ক আরোপ করা হয় সেটাই অ্যান্টি-ডাম্পিং শুল্ক।

গত ৩০ ডিসেম্বর ভারতের অর্থমন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই বিজ্ঞপ্তির আওতায় আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক সরকারি গেজেটে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদে (যদি না এই সময়ের আগে তা প্রত্যাহার, বাতিল বা সংশোধন করা হয়) কার্যকর হবে এবং ভারতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে।’

ভারতের পার্লামেন্টে দেশটির বস্ত্র মন্ত্রণালয়ের জানানো তথ্য অনুযায়ী, দেশটিতে ২০২২-২৩ অর্থবছরে কাঁচা পাট ও মেস্তার উৎপাদন বেড়ে ৯৫ লাখ বেলে পৌঁছাতে পারে, যা গত ২০২১-২২ অর্থবছরে ছিল ৯০ লাখ বেল এবং ২০২০-২১ অর্থবছরে ছিল ৬০ লাখ বেল। ২০২০-২১ অর্থবছরে উৎপাদন অবশ্য ঘূর্ণিঝড় আম্পানের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office