শিরোনাম
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই: অর্থমন্ত্রী সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

বাণিজ্য মেলায় শেষ শুক্রবারে সাড়ে ৩ লাখ ক্রেতা-দর্শনার্থী

অর্থনীতি ডেস্ক   |   শনিবার, ২৮ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। সেই হিসাবে মেলার শেষ শুক্রবার ছিল ক্রেতা-দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। তাদের সামাল দিতে হিমশিম খেতে হয়েছে স্টলকর্মীদের। আয়োজক প্রতিষ্ঠান রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, শুক্রবার প্রায় সাড়ে তিন লাখ লোক মেলায় এসেছিলেন।

মেলায় অবস্থিত কাস্টমস, এপাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকার (পূর্ব) অস্থায়ী অফিস স্টলগুলো থেকে ২৬ দিনে রাজস্ব আয় করেছে প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

১ জানুয়ারি থেকে ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে মেলা শুরু হয়। প্রথমে লোকসমাগম একেবারে ছিল না। ধীরে ধীরে বাড়তে থাকে ক্রেতা-দর্শনার্থীর ভিড়। ব্যবসায়ীরা বলছেন, গতবারের তুলনায় এবার আরেকটু ভালো জমেছে। বিক্রিও বেড়েছে।

মিরপুর-১১ থেকে সপরিবারে মেলায় আসা নিয়াজ মাহমুদ বলেন, আর সময় মিলবে না। তাই ছুটির দিনে পরিবার নিয়ে এসেছি। সবার জন্য জিনিসপত্র কিনেছি।

মেঘনা গ্রুপের প্যাভিলিয়নে অফার দিয়ে পণ্য বিক্রি হচ্ছে। প্রতিষ্ঠানটির বিক্রয়কর্মীরা জানান, তাঁরা আশানুরূপ সাড়া পাচ্ছেন। ইরানি মেলামাইন স্টলের বিক্রয়কর্মী ফয়সাল হোসেন বলেন, গতবার জিনিসপত্র ভালোই বিক্রি হয়েছে। এবারও বিক্রি খারাপ নয়।

ইন্ডিয়ান ফুটওয়্যারের স্টল ইনচার্জ কমল হাছারি বলেন, জুতা বিক্রি বেড়েছে। আগারগাঁওয়ের মতোই বিক্রি হচ্ছে। তবে আগারগাঁওয়ের মতো মেলা জমতে আরও পাঁচ বছর লাগবে বলে মনে করেন হোম টেপটাইলের প্যাভিলিয়নের ইনচার্জ তৌহিদ হাসান।

দিল্লি অ্যালুমিনিয়ামের স্টল ম্যানেজার ওয়াহেদুজ্জামান চৌধুরী বলেন, ১৫ বছর ধরে মেলায় অংশ নিচ্ছি। এখানে এখনও পুরোপুরি মেলা জমে ওঠেনি। একটু সময় লাগতে পারে।

মেলার রাজস্ব আদায়ের দায়িত্বে থাকা ভ্যাট কমিশনারেট ঢাকা পূর্বের যুগ্ম কমিশনার সুমন দাশ বলেন, গত বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ১৪ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। এদিকে ব্যবসায়ীরা সময় বাড়ানোর আবেদন করলেও তা আমলে নেয়নি মেলা কর্তৃপক্ষ। সংস্থাটির সচিব ও বাণিজ্য মেলার পরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, সময় বাড়ছে না। সমাপ্তির সব আয়োজন চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office