শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাফুফের তদন্ত কমিটি থেকে পদত্যাগ করলেন মানিক-মহি

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ২৬ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাফুফের তদন্ত কমিটি থেকে পদত্যাগ করলেন মানিক-মহি

সংগৃহীত ছবি

দুর্নীতি খতিয়ে দেখতে বাফুফে গঠিত ১০ সদস্যের তদন্ত কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই সদস্য। তারা হলেন বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও মহিউদ্দিন আহমেদ মহি। বিশ্বস্ত সূত্র জানিয়েছে, দুজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে কমিটি থেকে পদত্যাগ করেছেন।

ফিফা কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগকে বরখাস্ত এবং আজীবন নিষিদ্ধ করে তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি তদন্তের জন্য গত ১৭ এপ্রিল জরুরি সভা করে এই কমিটি গঠন করেছিল বাফুফে।

কমিটির অন্য সদস্যরা হলেন বাফুফের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, বাফুফে সদস্য সত্যজিৎ দাশ রুপু, ইলিয়াছ হোসেন, জাকির হোসেন চৌধুরী, ইমতিয়াজ হামিদ সবুজ, হারুনুর রশিদ ও আবদুর রহিম।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে বাফুফের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। আপনি বাফুফে অফিসে যোগাযোগ করে জেনে নিন।’

আরেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিককে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office