শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

‘বাবরের ব্যাটিং দেখে পুরো বিশ্ব হাসছে, তার বিশ্রাম নেওয়া উচিত’

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ঘরের মাঠে বাংলাদেশের কাছে দুই টেস্টের সিরিজে হোয়াইওয়াশ হয়েছিল পাকিস্তান। এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেও বড় হার স্বাগতিকদের। ঘরের মাঠে পাকিস্তানের এমন বাজে পারফরম্যান্সের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার বাসিত আলী।

দলের এমন অবস্থার দায় সবচেয়ে বেশি শান মাসুদ ও বাবর আজমের ওপর দিয়েছেন বাসিত। টেস্টে টানা ১৮ ইনিংসে ফিফটি না পাওয়া বাবরের কোনো ব্যাটিংই হচ্ছে না এবং তার বিশ্রাম নেওয়া উচিত বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার।

নিজের ইউটিউব চ্যানেলে বাবরকে নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাসিত বলেন, ‘বাবর আজমের বিশ্রাম প্রয়োজন। বাবরেরই বলা উচিত—আমার বিশ্রাম দরকার। অন্য কেউ এমন পারফর্ম করলে হয়তো তিন ম্যাচ পরই বাদ পড়ত সে। এটাই রূঢ় সত্য।’

‘যথেষ্ট হয়েছে। (বাবরের ব্যাটিং দেখে) পুরো বিশ্ব হাসছে। এভাবে কেউ কি খেলে?’-যোগ করেন সাবেক এই ক্রিকেটার।

শান মাসুদের নেতৃত্বের নিয়ে বাসিত বলেছেন, ‘অধিনায়ক হিসেবে শান মাসুদ ব্যর্থ। আমি দেখে এসেছি যে শান মাসুদ একজন ওপেনার। তার ওপেন করা উচিত। কিন্তু সে তিন নম্বরে ব্যাটিং করে। এখন কী হবে? আপনি কাকে বাদ দেবেন? তার উচিত নিজের পজিশনে ব্যাটিং করা। সে তো অধিনায়কত্বও বোঝে না। এ দলটির কী হয়েছে? এটা দুঃখজনক।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office