শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বাবা দিবসে কাকে ‘লুজার’ বললেন পরীমণি?

বিনোদন ডেস্ক   |   রবিবার, ১৮ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাবা দিবসে কাকে ‘লুজার’ বললেন পরীমণি?

সংগৃহীত ছবি

আজ রোববার, ১৮ জুন ‘বিশ্ব বাবা দিবস’। প্রতিবছর জুন মাসের তৃতীয় রোববার বিশ্ববাসী বাবা দিবস হিসেবে পালন করেন। বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে বাবা দিবস পালনের প্রচলন হয়। পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই যার শুরু।

বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিবসটি। বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধাবনত হয়ে সামাজিকমাধ্যমে লিখেছেন অনেকেই। বাদ গেলেন না ঢালিউডের লাস্যময়ী নায়িকা পরীমণিও। তবে এদিন তিনি লিখলেন অন্য কারো বাবাকে নিয়ে। যেখানে তাকে ‘লুজার’ বলেও উল্লেখ করেছেন।

রোববার ভোর ৫টার দিকে পরীমণি তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন। যেখানে কারো নাম উল্লেখ করেননি এ নায়িকা।

তিনি লেখেন, ‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতোন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না! অবশ্য তোমার তো তোমার মায়ের সঙ্গেই নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের (ফ্রেন্ড) সঙ্গে আছে! লুজার।’

তিনি আরও লেখেন, ‘মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা, ছেলের গলা ধইরা।’

যদিও সেই স্ট্যাটাসে কারো নাম উল্লেখ না করেননি পরীমণি। তবে নেটিজেনদের ধারণা, এটি তিনি তার সন্তানের বাবা চিত্রনায়ক শরিফুল রাজকে উদ্দেশ্য করেই লিখেছেন।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিন সন্তানধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office