শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বিএনপির ফেসবুক পেজে পুলিশের ওপর হামলার ভিডিও পোস্ট নিয়ে সমালোচনা

রাজনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

দেশব্যাপী সহিংসতা উসকে দেওয়ার প্রচেষ্টায় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে প্রচারিত পুলিশের ওপর দলটির নেতাকর্মীদের হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছে।

শনিবার রাতে প্রকাশিত হওয়া এই ভিডিওর কমেন্টে অনেকে মন্তব্য করেছেন ‘ক্ষমতায় আসার জন্য সহিংসতা বিএনপির একমাত্র অস্ত্র’।

‘রংপুর জেলাধীন গংগাছড়া উপজেলা বিএনপির সমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা পরবর্তী প্রতিরোধের মুখে পালিয়ে যায় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসী বাহিনী’ ক্যাপশন দিয়ে ভিডিওটি ছাড়া হয়। খবর বাসস।

এই ভিডিও প্রকাশের পর বিএনপির নৈতিকতা- নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এটিকে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে বিএনপি’র সহিংসতাকে ‘প্ররোচনা’দেওয়ার অংশ হিসেবে দেখছেন অনেকে। এদিকে বিএনপি নেতাকর্মীরা এই পোস্ট থেকে শিক্ষা নিয়ে তা ‘কার্যকর করার’ কথাও বলছেন পোস্টটির কমেন্টে, যার মাধ্যমে তাদের সহিংসতায় ফিরে আসার প্রবণতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

বিএনপি এই ভিডিও প্রকাশের পর আওয়ামী লীগ তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এটিকে ‘বিএনপি’র সাইবার সন্ত্রাস’ হিসেবে অ্যাখ্যায়িত করেছে। ২০১৩ সালে নির্বাচন বয়কটের ঘোষণা দিয়ে এভাবেই দেশ জুড়ে সহিংস কার্যক্রম শুরু করে বিএনপি-জামায়াত। এ বিষয়টিকে স্মরণ করিয়ে দিয়ে একজন কমেন্টে লেখেন, ‘এটি স্পষ্ট যে ব্যালটে ভোটের পরিবর্তে বিএনপি-জামায়াত আবারও সহিংসতা শুরু করতে যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office