শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিএনপির মশাল মিছিলে পুলিশের ধাওয়া

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আজ সন্ধ্যায় বিএনপির বিক্ষোভ মিছিলছবি: সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় আজ শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল বের করেছে বিএনপি। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির কয়েক শ নেতা-কর্মী মিছিলে অংশ নেন। কিন্তু মিছিলটি বনানী থেকে কাকলির দিকে কিছু দূর যাওয়ার পর পুলিশ পেছন থেকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, মাগরিবের নামাজের পর বনানীর কাঁচাবাজার এলাকায় বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। সেখানে প্রজ্বালিত মশাল হাতে মিছিল নিয়ে কয়েক শ নেতা-কর্মী বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ পর্যন্ত যান। মিছিল কাকলির দিকে যেতে থাকলে পেছন থেকে পুলিশ ধাওয়া দেয়। এ সময় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। রুহুল কবির রিজভী দ্রুত গাড়িতে ওঠে এলাকা ত্যাগ করেন। ধাওয়ার পর বনানীর রাস্তায় মশালগুলো পড়ে থাকতে দেখা যায়।

রাতে রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, পুলিশ হঠাৎ​ করেই পেছন থেকে মিছিলে হামলা করে। পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। ঢাকা মহানগর বিএনপির নেতা আবদুল হকসহ তিনজনকে পুলিশ ধরে নিয়ে গেছে। তিনি পুলিশের অতর্কিত হামলার নিন্দা জানিয়ে গ্রেপ্তার ও আটক নেতাদের মুক্তির দাবি জানান।

কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে মশাল মিছিলটি বের করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office