শিরোনাম
কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএসইসি ও আইডিআরএ চেয়ারম্যানের বয়সসীমা বাতিল, সংসদে বিল পাস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ১৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পুঁজিবাজার ও বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নিয়োগে বয়সসীমা তুলে দিয়েছে সরকার। এ–সংক্রান্ত দুটি সংশোধনী বিল জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে বিল দুটি উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংশোধনী অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে বিদ্যমান ৬৫ বছরের বয়সসীমা বাতিল করা হয়েছে। এ জন্য ‘বিএসইসি আইন, ১৯৯৩’ সংশোধন করা হয়েছে।

Space for ads
একইভাবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্য নিয়োগে ৬৭ বছরের বয়সসীমা-সংক্রান্ত অযোগ্যতার বিধানও বিলুপ্ত করা হয়েছে। এ লক্ষ্যে ‘আইডিআরএ আইন, ২০১০’-এর সংশোধনী পাস হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ-সংবলিত বিবৃতিতে বলা হয়, পুঁজিবাজার ও বিমা খাতের মতো গুরুত্বপূর্ণ খাতে অভিজ্ঞ, দক্ষ ও প্রজ্ঞাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে আইনগুলো সময়োপযোগী করা প্রয়োজন।

আইডিআরএ আইনের ধারা ৭-এ চেয়ারম্যান ও সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতার বিধান রয়েছে। আগে উপধারা (৩)-এর ‘ছ’ দফা অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হলে কেউ এ পদে থাকার যোগ্যতা হারাতেন। সংশোধনের মাধ্যমে এ দফা বাতিল করা হয়েছে।

তবে বিল দুটির বিপক্ষে ভোট দেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা।

 

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office