শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিক্রেতা-দোকানিদের সচেতন করতে চকবাজারে নায়ক ফেরদৌস

অর্থনীতি ডেস্ক   |   সোমবার, ২৭ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

রাজধানীর চকবাজারে ইফতারির বাজারে গিয়ে বিক্রেতা-দোকানিদের সচেতন করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। সোমবার (২৭ মার্চ) রাজধানীর চকবাজারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং টিমের সঙ্গে সেখানে উপস্থিত হন তিনি।

এসময় ফেরদৌস ইফতারি বিক্রেতাদের উদ্দেশে বলেন, আমরা যারা বাসায় নিয়মিত খেতে পারি না, তারা নির্ভর করি আপনাদের হাতে বানানো খাবারের ওপর। আপনারা কি আমাদের সেই ভরসার জায়গা হতে পারছেন?

তিনি বলেন, আপনারাই আমাদের বড় ভরসার জায়গা, তাই আপনাদের নিরাপত্তা বজায় রাখতে হবে। অন্যথায় আমরা আপনাদের ওপর আস্থা রাখতে পারবো না, তখন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নেবে। এতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আপনারা যাতে ক্ষতির শিকার না হন, তাই আমি আপনাদের সচেতন করার জন্য এখানে এসেছি।

ইফতারির বাজার পরিদর্শনকালে পোড়া তেলের ব্যবহার না করার জন্য বিক্রেতাদের অনুরোধ করেন তিনি।

বিকেল সাড়ে ৩টায় শাহী মসজিদ এলাকা থেকে শুরু হওয়া এ অভিযানে তিনি বলেন, আপনারা এমন কোনো রং ব্যবহার করবেন না, যা সরকারিভাবে নিষিদ্ধ।

নিরাপদ খাদ্য সম্পর্কিত যে কোনো জিজ্ঞাসা বা খাদ্যে ভেজাল সম্পর্কিত কোনো অভিযোগ থাকলে ১৬১৫৫ নম্বরে কল করার পরামর্শ দেন ফেরদৌস।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. রেজাউল করিম বলেন, নিরাপদ খাদ্যের ধারণাটা বাংলাদেশে নতুন, তাই রাতারাতি এর পরিবর্তন সম্ভব নয়। এজন্য দরকার ভোক্তার সচেতনতা ও ব্যবসায়ীদের সদিচ্ছা।

অভিযানে আরও উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা, অতিরিক্ত পরিচালক আতিকুর রহমান মজুমদার, উপ-পরিচালক মো. রকিবুল হাসান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office