শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপি প্রার্থীকে হারিয়ে রচনার জয়

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ০৪ জুন ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিজেপি প্রার্থীকে হারিয়ে রচনার জয়

সংগৃহীত ছবি

ওপার বাংলার বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী, দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি ভারতের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। হুগলি কেন্দ্রে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জিকে ব্যাপক ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন এই তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গণনার নয় রাউন্ডের শেষে লকেটের চেয়ে অন্তত ৩২ হাজার ভোটে এগিয়ে আছেন রচনা; ভোট পেয়েছেন ৩ লক্ষ ৭৫ হাজার ৭১৩ টি। অপরদিকে বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি পেয়েছেন ৩ লক্ষ ৪৩ হাজার ৪০৩ ভোট।

যদিও টাইমস অব ইন্ডিয়ার খবর বলছে, রচনা ব্যানার্জির থেকে প্রায় ৬০ হাজার ভোটে পিছিয়ে ছিলেন লকেট। শেষ মুহূর্তে ৫০ হাজার ভোটে হেরে যান এই বিজেপি প্রার্থী।

চলতি বছর তৃণমূল কংগ্রেস যখন প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, তখন সেই তালিকার অন্যতম চমক ছিলেন রচনা ব্যানার্জি। এদিকে রচনা ব্যানার্জী রাজনীতির মঞ্চে নেমেছিলেন নিজের সতীর্থের বিরুদ্ধেই লড়াই করতে; সেই যুদ্ধেও ‘দিদি নম্বর ওয়ান’ হলেন তিনি।

রাজনীতির মাঠে একে অপরের বিপক্ষে লড়াই করলেও আদতে দুই প্রার্থীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। দু’জনেই অভিনেত্রী। পেশার সূত্রেই দু’জনের বন্ধুত্ব। প্রায় দীর্ঘ ১৭ বছরের বন্ধুত্ব রয়েছে লকেট এবং রচনার। রাজনীতির লড়াইয়ে নেমে একে অপরকে কখনও কটু কথায় আক্রমণ করেননি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office