শিরোনাম
কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশেও হাওয়ার ঝড়, টিকিট সঙ্কট নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়াতেও

বিনোদন ডেস্ক   |   বুধবার, ০৩ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১৬০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশেও মুক্তি পাচ্ছে দর্শক মেজবাউর রহমান সুমন পরিচালিত নন্দিত ছবি ‘হাওয়া’। আগামী ১৩ আগস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে মুক্তি পাবে ছবিটি। মুক্তির আগেই বাংলাদেশের মতোই সেখানেও ছবিটির অগ্রিম টিকেট নিয়ে বাঙালি দর্শকের মাঝে সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এর পরিবেশক সংস্থা দেশি ইভেন্টস এবং পথ প্রোডাকশন ।

ডিস্টিবিউটর প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাননো হয়, অস্ট্রেলিয়াতে ‘হাওয়া’র প্রথম দুই সপ্তাহের সিডনি ও মেলবোর্ন শহরের সবগুলো শো’র টিকেট বিক্রি শেষ। দেশটিতে প্রবাসীদের মাঝে হাওয়ার টিকিট নিয়ে হাহার পড়েছে।

পরিবেশকরা জানান, টিকেট ছাড়ার ৪দিনের মধ্যেই এই বৃহৎ দুই শহরের সবগুলো শো এর টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে।

অস্ট্রেলিয়ান পরিবেশকে সংস্থা থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার অন্যান্য শহর যেমন পার্থ, ব্রিসবেন, এডেলেইড, কেনবেরা, হোবার্ট শহরের শো এর অগ্রিম টিকেটও প্রায় শেষের পথে। ‘আয়নাবাজি’র পর কোনো সিনেমা মুক্তির এতোদিন আগেই অস্ট্রেলিয়া মহাদেশে এমন তুমুল সাড়া ফেলেছে বলে মনে করছেন তারা।

এদিকে ‘হাওয়া’টিম থেকে জানানো হয়েছে ১৩ আগস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘হাওয়া’ মুক্তির পর ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের জন্য সেখানে মুক্তি দেওয়া হবে।

দেশের টিভি ফিকশন ও বিজ্ঞাপনের খ্যাতিমান নির্মাতা মেজবাউর রহমান সুমন। মাঝসমুদ্রে গন্তব্যহীন একটি মাছ ধরার ট্রলারে আটকে পড়া আট জন মাঝি-মাল্লা এবং এক রহস্যময় বেদেনিকে নিয়ে নির্মাণ করেছেন ছবিটি। পরিচালকের মতো মিস্ট্রি ড্রামা ঘরানার চলচ্চিত্রটি মূলত এ কালের রূপকথা। রূপকথানির্ভর সিনেমার প্রচলিত এ ফর্মটি সিনেমার পর্দায় নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শকেরা।

নির্মাতার ভাষ্য, এটি সমুদ্র, পানি, সম্পর্ক ও প্রতিশোধের গল্প, যেখানে উপজীব্য সমুদ্র। গভীর সমুদ্র ও সেখানে মাছ ধরার ট্রলারকে কেন্দ্র করে নির্মিত গল্পের চলচ্চিত্র। ৮ জন মাঝিমাল্লার ও একজন বেদেনিকে নিয়েই গল্পটি তৈরি।

সিনেমাটির প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড এবং নির্মাণ সংস্থা ফেইসকার্ড প্রোডাকশন। মেজবাউর রহমান সুমনের কাহিনি এবং সংলাপে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, সুকর্ণ সাহেদ ধীমান এবং জাহিন ফারুক আমিন।

ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office