শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিমান বাহিনীর বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২৩’ সমাপ্ত

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাংলাদেশ বিমান বাহিনীর তিন দিনব্যাপী বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২৩’ সমাপ্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর তিন দিনব্যাপী বার্ষিক শীতকালীন মহড়া ‘উইনটেক্স-২০২৩’ আজ সমাপ্ত হয়েছে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে মহড়ার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এই মহড়াটি বিমান বাহিনীর সার্বিক পরিকল্পনায় ‘এয়ার কমান্ড অপারেশন সেন্টার’ দ্বারা পরিচালিত হয়েছে।

আইএসপিআর আরও জানায়, মহড়ায় বিমান বাহিনীর বৈমানিকরা আকাশ যুদ্ধের বিভিন্ন প্রকার রণকৌশল যথা ফাইটার বিমানের মাধ্যমে এয়ার অ্যাটাক, ইন্টারসেপশন, আকাশ থেকে শত্রু কবলিত স্থান পর্যবেক্ষণ, রশদ সরবরাহ, সৈন্য ও যুদ্ধাস্ত্র স্থানান্তর, স্পেশাল অপারেশন, অনুসন্ধান ও উদ্ধার মিশনসহ সকল ধরনের কলাকৌশল অনুশীলন করেন। মহড়াটি কমিউনিকেশন এক্সারসাইজ , লজিস্টিক এক্সারসাইজ এবং লাইভ এক্সারসাইজ এই তিন ধাপে সম্পন্ন করা হয়। এই মহড়ায় বিমান বাহিনীর বিভিন্ন রাডার স্কোয়াড্রনের মাধ্যমে শত্রুপক্ষের আক্রমণকে চিহ্নিত করে নিজ বাহিনীর যুদ্ধ বিমান ও মিসাইল ইউনিটের সহায়তায় উক্ত আক্রমণকে প্রতিহত করার কৌশল অনুশীলন করে।

আইএসপিআর জানায়, আকাশ যুদ্ধ ছাড়াও ভূমিতে ঘাঁটি প্রতিরক্ষা ব্যবস্থা সংশ্লিষ্ট সকল কৌশল অনুশীলন করা হয়। অনুশীলনের মধ্যে উল্লেখযোগ্য ছিল বিমান বাহিনীর হেলিকপ্টার ও কমান্ডো দল কর্তৃক কমবেট সার্চ অ্যান্ড রেসকিউ (Combat Search & Rescu) মিশন, পরিবহন বিমান দ্বারা জরুরি রসদ স্থানান্তর, বিমান বাহিনীর নিজস্ব বম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় বোমা অথবা বিস্ফোরক দ্রব্য সনাক্ত ও নিষ্ক্রিয়করণ এবং স্ক্র্যাম্বলিং-এর মাধ্যমে আকাশসীমায় অনুপ্রবেশকারী শত্রু বিমানকে প্রতিহত করার লক্ষ্যে এয়ার ডিফেন্স অ্যালার্টে কর্তব্যরত যুদ্ধ বিমানকে ব্যবহার করা ইত্যাদি।

‘উইনটেক্স-২০২৩’ মহড়ায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার ও র‌্যাডার স্কোয়াড্রন এবং মিসাইল ইউনিটসহ সকল যুদ্ধাস্ত্র ও সদস্য অংশগ্রহণ করেছে। মহড়াটি বিমান বাহিনীর সকল ঘাঁটি, স্টেশন ও ইউনিট ছাড়াও সিলেট, টাঙ্গাইল, লালমনিরহাট, শমশেরনগর, বরিশাল, রসুলপুর, সুধারামসহ সারা বাংলাদেশে গত ২৬ ফেব্রুয়ারি থেকে পরিচালিত হয়।

মহড়াটিকে আরও ফলপ্রসু এবং বাস্তবতা প্রদানের জন্য ও অন্যান্য বাহিনীর সাথে প্রয়োজনীয় সমন্বয়কল্পে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, সিভিল ডিফেন্স এবং বিএনসিসি (এয়ার উইং) এ মহড়ায় অংশগ্রহণ করেছে। এ মহড়ার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর বিদ্যমান সমরাস্ত্রের কার্যকরী সক্ষমতা মূল্যায়ন করে আকাশ প্রতিরক্ষায় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office