শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের আগে হবু স্ত্রীর কাছে যে আবদার করেছিলেন রণদীপ হুদা

বিনোদন ডেক্স   |   বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ের আগে হবু স্ত্রীর কাছে যে আবদার করেছিলেন রণদীপ হুদা

সংগৃহীত ছবি

৪৭ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। বুধবার (২৯ নভেম্বর) মণিপুরে ঐতিহ্যবাহী মণিপুরী রীতি মেনে লিন লাইশরামকে বিয়ে করলেন তিনি। তবে বিয়ের আগে হবু স্ত্রীর কাছে কী আবদার করেছিলেন অভিনেতা?

রণদীপ হুদা চেয়েছিলেন মণিপুরের মেইতেই সম্প্রদায়ের রীতি মেনেই হবে বিয়ের অনুষ্ঠান।

তিনি বলেন, ‘আমার মনে হয় কনের সংস্কৃতি-ঐতিহ্যকে সম্মান জানানো আমার কর্তব্য। আমি চাই মেইতেই মতে বিয়ে করার জন্য। আমার যাতে কোনো ভুল না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকব। ’

পাশাপাশি লিনের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রণদীপ বলেন, ‘আমি চাই আমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়। অনেক সন্তানে যাতে সংসার ভরে থাকে। প্রাচুর্য থাকে। মণিপুরে শান্তি ফিরুক, আমাদের বিবাহিত জীবন শান্তিপূর্ণ হোক।’

বার বার বাঙালি অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে রণদীপের। কখনও সুস্মিতা সেন, কখনও আবার নন্দনা সেনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছে অভিনেতার। তবে সবার গুঞ্জনকে শেষ করে দিলেন লাইশরামকে বিয়ের মাধ্যমে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office