শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিরোধীদলের অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করছে : তথ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৭৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিরোধীদলের অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করছে : তথ্যমন্ত্রী 

বিরোধীদলের অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, আজ বাংলাদেশের সংসদীয় রাজনীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা একটি ঐতিহাসিক দায়িত্ব সম্পন্ন করেছি। লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংবিধানের মাধ্যমে বিধিবদ্ধ করার পর রাষ্ট্রপতি নির্বাচনের যে সাংবিধানিক ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করা হয়েছে, জাতীয় সংসদ দ্বিতীয়বারের মতো সেই দায়িত্ব পালন করেছে।

তিনি বলেন, আপনারা জানেন, সংসদের ২৫৫ ভোট পেয়ে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আগামী দিনের রাজনীতিতে বিরোধীদলের অংশগ্রহণসহ গোটা সংসদ এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকাটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও বেগবান ও শক্তিশালী করবে। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠা লাভ করবে বলেও মন্তব্য করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office