শিরোনাম
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

বিশ্বকাপে টিকে থাকতে রাতে মাঠে নামছে ব্রাজিল

খেলা ডেস্ক   |   রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

কলম্বিয়া চলছে অনূর্ধ্ব-২০ নারী ফুটবল বিশ্বকাপের ১১তম আসর। ইতোমধ্যে রাউন্ড অব সিক্সটিনের খেলা শেষে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আট দল। যেখানে জায়গা করে নিয়েছে ব্রাজিলের মেয়েরাও। সেমির টিকিট পেতে আজ রাতে মাঠে নামছে সেলেসাওরা।

কোয়ার্টার ফাইনালে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় উত্তর কোরিয়া অনূর্ধ্ব-২০ নারী দলের মুখোমুখি হবে ব্রাজিল অনূর্ধ্ব-২০ নারী দল। মেডেলিনের স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

উত্তর কোরিয়া দুইবার অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেও এখন পর্যন্ত ব্রাজিলের মেয়েরা এ স্বাদ পায়নি। এই টুর্নামন্টে তাদের সেরা সাফল্য সেমিফাইনাল। দুইবার ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামলেও সফলতা পায়নি তারা।

২৪ দলের এই লড়াইয়ে ‘বি গ্রুপ’ থেকে অংশগ্রহণ করেছে ব্রাজিল। যেখানে গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জয় পায় তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে তারা হারিয়েছে ফ্রান্স, কানাডা ও ফিজি অনূর্ধ্ব-২০ দলকে।

এরপর ‘এ’ গ্রুপ থেকে তৃতীয় হয়ে আসা ক্যামেরুনে বিপক্ষে রাউন্ড অব সিক্সটিনের মুখোমুখি হয় ব্রাজিল। সেখানে ১-১ গোলে নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ার পর অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। আর সেখানে আরও দুই গোল দিয়ে জয় তুলে নেয় ব্রাজিল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office