শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

বিশ্বকাপে ভারতীয় ভক্তদের সমর্থন আশা করছেন বাবর

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপে ভারতীয় ভক্তদের সমর্থন আশা করছেন বাবর

সংগৃহীত ছবি

এখনো পাকিস্তানি সমর্থকদের ভিসা না দেওয়া সত্ত্বেও আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় ভক্তদের সমর্থন আশা করছেন পাকিস্তান ক্রিকেট দলেল অধিনায়ক বাবর আজম।

পাকিস্তানী মিডিয়ার রিপোর্ট অনুসারে, ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সাত সপ্তাহের মেগা-ইভেন্টে উপভোগের জন্য পাক সমর্থকদের এখনও ভিসার অনুমোদন দেয়নি ভারত সরকার।

বিশ^কাপের জন্য দেশ ছাড়ার আগে লাহোরে সাংবাদিকদের বাবর বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমরা আমাদের সমর্থকদের মিস করবো।’

তিনি আরও বলেন, ‘তবে, আমি যতটুকু জানি, আমাদের খেলার সব টিকিট বিক্রি হয়ে গেছে এবং দর্শকে ঠাসা পরিপূর্ণ স্টেডিয়ামে খেলবো, যেখানে আমাদের প্রতি পূর্ণ সমর্থন থাকবে।’

বিশ্বকাপ শুরুর আগে ২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে হায়দারাবাদে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে পাকিস্তান।

১৪ অক্টোবর আহমেদাবাদে ১ লাখ ৩০ হাজার আসনের বেশি ধারণক্ষমতাসম্পন্ন স্টেডিয়ামে চিরপ্রতিন্দ্বন্দি ভারতের মুখোমুখি হবার আগে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে পাকিস্তান।

বাবর বলেন, ‘এর আগে যারা ভারত ভ্রমণ করেছেন তারা সকলেই জানিয়েছেন সেখানে তারা অনেক ভালোবাসা পেয়েছেন। আমরাও একইরকম প্রত্যাশা করছি।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি না আমাদের ভক্তরা চুপ হয়ে বসে থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য প্লাটফর্ম থেকে আমাদের সমর্থন করবে এবং দলের জয়ের প্রার্থনা করবে।’

পাকিস্তানী ভক্তদের ভিসা বিষয়ে মন্তব্য এখনো মুখ খেলেনি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতার কারনে শুধুমাত্র আইসিসির ইভেন্টেই মুখোমুখি হয় ভারত ও পাকিস্তান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office