শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্বকাপ জিতলে কে পাবে কত করে?

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ জিতলে কে পাবে কত করে?

সংগৃহীত ছবি

ভারতে অনুষ্ঠিতব্য ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ৫ অক্টোবর। প্রথমবারের মত এককভাবে এবারের আসরের আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

এরই মধ্যে ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে, এবারের শিরোপাজয়ীরা প্রাইজমানি হিসেবে কত টাকা করে পাবে? রানার্স আপ দলের জন্যই বা কি থাকছে?

আইসিসি জানিয়েছে, পুরো টুর্নামেন্টের জন্য বাজেট ধরা হয়েছে মোট ১ কোটি মার্কিন ডলার। টাকার অংকে এর পরিমাণ দাঁড়ায় ১০৯ কোটি ৭২ লাখ ৮৬ হাজার টাকা। এবারের আসরে শিরোপাজয়ী দল পাবে ৪০ লাখ ইউএস ডলার বা ৪৩ কোটি ৮৯ লাখ ১৪ হাজার টাকা।

শিরোপার একেবারে কাছাকাছি গিয়েও ট্রফি ছুঁতে না পারা রানার্স-আপ দলকে দেওয়া হবে ২০ লাখ ইউএস ডলার বা ২১ কোটি ৯৪ লাখ ৫৭ হাজার টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দুই দলের প্রত্যেকে পাবে ৮ লাখ ইউএস ডলার বা ৮ কোটি ৭৭ লাখ ৮২ হাজার টাকা করে।

এবারের আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া দলগুলোও আইসিসির বণ্টিত অর্থের ভাগ পাবে। গ্রুপপর্ব থেকে বাদ পড়া ৬ দলের প্রত্যেকের জন্য বরাদ্দ থাকছে ১ লাখ ইউএস ডলার বা ১ কোটি ৯ লাখ ৭২ হাজার টাকা। এছাড়া গ্রুপ পর্বের প্রত্যেক বিজয়ী দলের হাতে তুলে দেয়া হবে ৪০ হাজার ইউএস ডলার বা ৪৩ লাখ ৮৯ হাজার টাকার প্রাইজ মানি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office