| মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২ | প্রিন্ট | ২৭৮ বার পঠিত | পড়ুন মিনিটে
দৃষ্টি আকর্ষণ
বিশ্ববাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ- এর বাংলাদেশ শাখার সভাপতি জনাব ডঃ মহঃ আবু তাহের মহোদয়ের নেতৃত্বে বাংলাদেশ শাখার সাংগঠনিক কাজকর্ম পুরোদমে শুরু হয়েছে।কিছুদিনের মধ্যেই বাংলাদেশের পূর্ণাঙ্গ শাখা কমিটি গঠিত হয়ে যাবে। আমাদের সঙ্গে যাঁরা যুক্ত আছেন এবং বাংলাদেশে থাকেন তাঁদের প্রত্যেককে জনাব ডঃ মহঃ আবু তাহের মহোদয়ের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে অনুরোধ জানাচ্ছি।
সেই সঙ্গে আমরা সানন্দে ঘোষণা করছি ,আমরা খুব শীঘ্রই বর্হিবিশ্বে বিশেষতঃ আমেরিকা ও ইংল্যান্ডে আমাদের সংগঠনকে বিস্তৃত করতে পারবো বলে আশাবাদী।
সকলের সহযোগিতা , শুভেচ্ছা ও আশীর্বাদ প্রার্থনা করি।
রবীন পাণ্ডে
সভাপতি
বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি সংসদ