শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি
অর্থনীতি ডেস্ক

বিশ্বের সবচেয়ে নিরাপদ পোশাক কারখানার দেশ বাংলাদেশ

  |   শনিবার, ০৮ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৩৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বিশ্বের সবচেয়ে নিরাপদ এবং সবুজ পোশাক কারখানার দেশ হিসেবে মর্যাদা পেয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের (আইটিএস) সর্বশেষ প্রকাশনায় এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

এতে বলা হয়, রপ্তানিমুখী তৈরি পোশাক উৎপাদনের নিরাপদ কর্মপরিবেশ হিসেবে অনেক ভালো অনুশীলন আছে বাংলাদেশে। একই সঙ্গে ইফেকটিভ ম্যানেজমেন্ট অব ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ক্যাটাগরিতে সেরা হিসেবে পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ কে মনোনিত করা হয়েছে প্রকাশনায়।

কীভাবে বাংলাদেশের পোশাক খাত নিরাপদ এবং সবুজ কারখানার দেশে পরিণত হল তা বিশ্ববাসীকে জানাতে চায় আইটিএস। সংস্থার আয়োজনে অনুষ্ঠেয় এক ওয়েবিনারে বিষয়টি তুলে ধরতে বিজিএমইএর সভাপতি ফারুক হাসানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে পোশাক খাতের ভালো অনুশীলন এবং বিজিএমইএর পক্ষ থেকে নেওয়া বিভিন্ন সময়ের পদক্ষেপের বিস্তারিত তুলে ধরবেন তিনি।

বিজিএমইএর এক বিজ্ঞপ্তিতে শনিবার এই তথ্য জানানো হয়েছে। তবে এতে ওয়েবিনারের তারিখ কিংবা বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office