শিরোনাম
নয় মাসে ইসলামী ব্যাংকের ৩,২৮৬ কোটি টাকা লোকসান আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা পোশাক খাতের সহিংসতায় সীমান্তের ওপার থেকে ইন্ধনের তথ্য রয়েছে: তথ্য উপদেষ্টা ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে : ফকির মাহবুব আনাম কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী কুলাউড়া ইউবিসিপিএস লিমিটেডের অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন মালয়েশিয়ার শ্রমবাজার খুললেও কাটেনি অনিশ্চয়তা দুই পোশাক কারখানায় ১০২ কোটি টাকার বেশি রাজস্ব ফাঁকি উদঘাটন করেছে এনবিআর গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, অর্ধশতাধিক যানবাহন ভাঙচুর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবির সাথে চুক্তি শেষ, তাই এখন আর টিম ডিরেক্টর নন সুজন

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ০৫ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিসিবির সাথে চুক্তি শেষ, তাই এখন আর টিম ডিরেক্টর নন সুজন

সংগৃহীত ছবি

অধিনায়কত্ব ও খেলা ছাড়ার পর সহকারি প্রশিক্ষক, ম্যানেজার এবং টিম ডিরেক্টর- নানা পরিচয়ে তিনি ছিলেন টিম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ; কিন্তু গত বছর ডিসেম্বরের পর থেকে দলের সঙ্গে সম্পর্কচ্যুতি ঘটে তার। ভারত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং আফগানিস্তান- শেষ চারটি ঘরোয়া সিরিজে দলের সঙ্গে ছিলেন না খালেদ মাহমুদ সুজন।

‘টিম ডিরেক্টর’ বা প্রশাসনিক কর্তা হলেও ক্রিকেটাঙ্গনে সবার প্রিয় ‘চাচা’ খালেদ মাহমুদ সুজন আসলে দলের প্রধান সমন্বয়কারীর ভূমিকা পালন করেছেন। ক্রিকেটারদের সাথে প্রধান ও বিশেষজ্ঞ কোচদের সাথে সমন্বয়ের কাজটি খুব আন্তরিকতা ও দক্ষতার সাথে পালন করেছেন তিনি।

ধারণা করা হচ্ছিল, খালেদ মাহমুদ সুজন হয়তো এবারের বিশ্বকাপে টিম ডিরেক্টর হিসেবেও বাংলাদেশ দলের সঙ্গে কাজ করবেন। এ ক্রিকেট অন্তঃপ্রাণ মানুষটি কি সত্যিই বিশ্বকাপের মত বড় মঞ্চে টিম বালাদেশের সঙ্গে কাজ করবেন?

গত পরশু বৃহস্পতিবার রাতে গুলশানে নিজ বাসভবনে খালেদ মাহমুদ সুজনের ওয়ার্ল্ডকাপে টিম ডিরেক্টর পদে কাজ করা নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ একই প্রশ্নের সম্মুখিন হলেন খালেদ মাহমুদ সুজনও।

কেন, কী কারণে তিনি দলের সাথে নেই? বিশ্বকাপের মত বড় মঞ্চে তিনি দলের সাথে থাকলে ভাল হতো কি না? এসব প্রশ্নের জবাবে সুজন পরিষ্কার জানিয়ে দিয়েছেন টিম ডিরেক্টর হিসেবে তার সাথে বিসিবির যে লিখিত চুক্তি ছিল, তা আর নেই। শেষ হয়ে গেছে।

‘বেসিক্যালি কোন কারণই নেই, আমার নিজের তো একটা লাইফ আছে। আমি বিসিবিতে পরিচালক হিসেবে আছি। একটা বিভাগে হেড হিসেবে দায়িত্ব পালন করছি। সেখানে মনযোগ দিতে হয়। একটা সময় বিসিবি প্রধান আমাকে দায়িত্ব দিয়েছিলেন জাতীয় দলের সঙ্গে থাকার জন্য সেখানে আমি যতটুক পেরেছি চেষ্টা করেছি।’

‘এরপর আমার নিজস্ব কারণে বা যে কারণেই হোক- এখন আমি জাতীয় দলের সঙ্গে নেই। জালাল ভাই আছেন, তবে আমি ক্রিকেট অপারেশন্সে আছি সব মিটিংয়ে থাকি। এরপর আমার কোচিংয়ের বিষয় আছে রাজশাহীতে (সেখানকার বাংলা ট্র্যাক একাডেমির হেড কোচ)। এখন তো এটা আমার দায়িত্ব না, দায়িত্ব না যেহেতু তো আমি কিভাবে করবো। যখন দায়িত্ব ছিল তখন ক্রিকেটারদের ম্যানেজ করা, টিম ম্যানেজমেন্টের সঙ্গে রিলেশন তৈরি করা। মানে টিম ডিরেক্টর হিসেবে যা দায়িত্ব ছিল আমি করেছি। তখন লিখিত চুক্তি ছিল এখন সেটা শেষ, তো আমার কাজও শেষ।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office