শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বৃষ্টিতে ভেসে গেছে দ্বিতীয় ম্যাচ

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বৃষ্টিতে ভেসে গেছে দ্বিতীয় ম্যাচ

সংগৃহীত ছবি

প্রথম ম্যাচে দারুণ এক জয়ের পর দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের হাতছানি ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সামনে। কিন্তু কিম্বারলিতে ম্যাচটা মাঠে গড়িয়েও আর হলো না। মাত্র ৬ বলের খেলা হওয়ার পরই বৃষ্টি নেমে আসে এবং শেষ পর্যন্ত সেই বৃষ্টিতে ভেসে যায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা নারী দলের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ।

কিম্বার্লির ডায়মন্ড ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ছিল দিবা-রাত্রির। টস জিতেছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তারা। ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাদেশকে।

যদিও ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিলো সফরকারীরা। প্রথম ওভারের একেবারে শেষ বলে ৩ রান করে আউট হয়ে যান শামীমা সুলতানা। পরের ওভারের দুই বল হতেই বৃষ্টি নেমে আসে। এ সময় বাংলাদেশের রান ছিল ১ উইকেট হারিয়ে ৭। ২ রান নিয়ে ব্যাট করছিলেন মুর্শিদা খাতুন।

আগের ম্যাচে বেনোনিতে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারিয়ে দিয়েছিলো বাংলাদেশের মেয়েরা। ২ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে স্বর্ণা আক্তারের বিধ্বংসী বোলিংয়ে ১৩৬ রানে প্রোটিয়া মেয়েদের থামিয়ে দেয় বাংলাদেশ। ৫ উইকেট নেন স্বর্ণা আক্তার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office