শিরোনাম
টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশী প্রতিষ্ঠান

অর্থনীতি ডেক্স   |   বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশী প্রতিষ্ঠান

সংগৃহীত ছবি

বাংলাদেশী প্রতিষ্ঠান কার্টনক্রাফ্ট লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চলে ২৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে একটি প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে।

এ লক্ষ্যে আজ বেপজা নির্বাহী দপ্তরে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি স্বাক্ষর করলো বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং কার্টনক্রাফ্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

প্রতিষ্ঠানটি বার্ষিক ৭ কোটি ২০ লাখ পিছ কার্টন, পলি, ইলাস্টিক, ট্যাগ এবং ২ কোটি ৮৮ লাখ মিটার গাম ট্যাপ উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ৩২৫ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office