শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৩৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ.কোরিয়া

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়া মঙ্গলবার তাদের পশ্চিম উপকূলের জলসীমায় বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ বছর পিয়ংইয়ংয়ের চালানো ধারাবাহিক অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে এটি ছিল তাদের সর্বশেষ অস্ত্র পরীক্ষা। সিউলের সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী স্থানীয় সময় ৭টার দিকে (গ্রিনিচ মান সময় ২২০০টা) উত্তর কোরিয়ার পশ্চিম সাগর অভিমুখে পরীক্ষা চালানো অজ্ঞাতনামা কয়েকটি ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে।

জেসিএস বলেছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ক্ষেপণাস্ত্রগুলোর ধরন জানতে বিস্তারিত বিশ্লেষণ করে দেখছে।

বিবৃতিতে আরো বলা হয়, এসব ক্ষেত্রে ‘আমাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার পাশাপাশি নজরদারি এবং সতর্কতা জোরদার করছে। তারা উত্তর কোরিয়ার কর্মকান্ড গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’

সাম্প্রতিক মাসগুলোতে দুই কোরিয়ার মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটতে দেখা যাচ্ছে। উভয় পক্ষকে উত্তেজনা হ্রাস চুক্তি পরিত্যাগ করে সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে এবং লাইভ-ফায়ার মহড়া চালাতেও দেখা যাচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office