শিরোনাম
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৮ টাকা

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৬ ফেব্রুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

অবশেষে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তাতে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১৬৮ টাকা। আর বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম হবে ৭৯৫ টাকা। এত দিন ছিল ৭৬০ টাকা।

গত মাসে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি আট টাকা পর্যন্ত বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করে ভোজ্যতেল পরিশোধন কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। পরে মন্ত্রণালয় সেই আবেদন যাচাই-বাছাইয়ের নামে প্রায় এক মাস সময় পর আজ রোববার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে।

জানতে চাইলে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, আন্তর্জাতিক বাজার দর বিবেচনায় নিয়ে সয়াবিন তেলের দাম কিছুটা সমন্বয় করা হয়েছে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নিতে দেরি করলেও বাজারে সয়াবিন তেলের দাম ঠিকই বেড়ে যায়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্যানুযায়ী, বর্তমানে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬৫ টাকায়।

সর্বশেষ গত ১৯ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৭ টাকা বাড়িয়ে ১৬০ টাকা করে মন্ত্রণালয়। এর আগে ২৭ মে সয়াবিন তেলের দাম এক লাফে লিটারে ৯ টাকা বাড়ানো হয়। তবে পবিত্র ঈদুল ফিতরের আগে ৩ টাকা ছাড় দেওয়ায় তখন সব মিলিয়ে মূল্য বৃদ্ধি পায় ১২ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, খোলাবাজারে সয়াবিন তেলের দাম লিটারপ্রতি বাড়বে ৭ টাকা। তাতে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৪৩ টাকায়। এত দিন আনুষ্ঠানিক দাম ছিল ১৩৬ টাকা। তবে টিসিবির তথ্যানুযায়ী, বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়।

প্রতি লিটার পাম তেলের দাম ১৩৩ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office