শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যবসায়ী স্বামীকে ‘নায়ক’ বানাবেন মাহি

বিনোদন ডেস্ক   |   সোমবার, ২৩ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

নিজে নায়িকা হলেও জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন ব্যবসায়ীকে। সম্প্রতি নিজেও যুক্ত হয়েছেন রেস্তোরাঁ ব্যবসায়। সিনেমায় ব্যস্ততা কমিয়ে গাজীপুরে গড়ে তোলা নিজের রেস্তোরাঁয় সময় দিচ্ছেন তিনি। বলছি চিত্রনায়িকা মাহিয়া মাহির কথা।

গুঞ্জন উঠেছে, নিজেকে অভিনয় থেকে গুটিয়ে নিচ্ছেন মাহি। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নায়িকা জানান, ‘ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছি বলে অভিনয় ছাড়ছি, এমন কিছুই নয়। আগে একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছি। কিন্তু এখন বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়েছি।’
নায়িকার ভাষ্যমতে, তার মাথায় আরেকটি ব্যবসায়িক ভাবনা এসেছে। তিনি প্রযোজক হতে চান। অর্থাৎ সিনেমায় অর্থলগ্নি করবেন। নিজের প্রযোজিত প্রথম সিনেমায় নায়ক চরিত্রে স্বামী রাকিব সরকারকেই নিতে চান তিনি। তবে কবে নাগাদ তিনি প্রযোজনায় নামবেন, সে প্রসঙ্গে স্পষ্ট কিছু জানাননি মাহি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office