শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যবসা করবেন অপু বিশ্বাস

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ০২ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যবসা করবেন অপু বিশ্বাস

সংগৃহীত ছবি

নতুন বছরে অভিনয়, প্রযোজনার পাশাপাশি ব্যবসাতে সময় দেবেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নায়িকা বলেন, ২০২৪ সালে ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস তার ‘অপু-জয় প্রোডাকশন হাউস’ থেকে নতুন অনেক সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন।

অপু বলেন, ‘‘সবার আগে আমি একজন অভিনেত্রী। প্রযোজনায় এসেছি চলতি বছর। আর প্রথম সিনেমা ‘লাল শাড়ি’ দিয়ে দর্শকদের দারুণ সাড়া পেয়েছি। তখনই ভক্ত-দর্শকদের জানিয়েছি, অপু-জয় প্রোডাকশন হাউস থেকে নিয়মিত সিনেমা আসবে। মাঝে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকায় নতুন সিনেমার ঘোষণা দেওয়া হয়নি। আশা করি, এবার সেই ঘোষণা আসবে।’’

এই নায়িকা বলেন, ‘এর বাইরে আমি একটু অন্যদিকে ফোকাস দিতে চাই। নতুন কিছু ব্যবসার পরিকল্পনা করেছি। পুরোনো ব্যবসা তো আছেই। নতুন বছরে মূল ফোকাসটাই থাকবে সেদিকে।’

তবে নতুন ব্যবসার পরিকল্পনার বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ অপু বিশ্বাস। তিনি বলেন, ‘এটি এখনই বলা যাবে না। সবকিছু চূড়ান্ত করার পরই জানাব। আর এ ঘোষণা খুব শিগগিরই আসবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office