শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন উ.কোরীয় নেতা কিম

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন উ.কোরীয় নেতা কিম

সংগৃহীত ছবি

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে এ সপ্তাহে পরীক্ষা চালানো দেশের সবচেয়ে শক্তিশালী সলিড-ফুয়েল চালিত আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন। ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ পথ অতিক্রম করে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।
মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সোমবার বলেছে, উত্তর কোরিয়া সলিড-ফুয়েল চালিত একটি শক্তিশালী ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ পদ্ধতি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র পরিবহন করা অনেক সহজ এবং এ ধরনের ক্ষেপণাস্ত্র তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রের চেয়ে দ্রুত গতির হয়ে থাকে।

এপ্রিল এবং জুলাইয়ে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর এনিয়ে উত্তর কোরিয়া তৃতীয়বারের মতো সলিড-ফুয়েল চালিত আইসিবিএম উৎক্ষেপণ করলো। প্রযুক্তির উন্নতির জন্য ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে পিয়ংইয়ং এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে বলে বিশ্লেষকরা ইঙ্গিত দেন।

সোমবার এ ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের কথা উল্লেখ করে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ জানায়, ‘আইসিবিএম হোয়াসংফো-১৮ নামের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ একটি গুরুত্বপূর্ণ সামরিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যাতে উত্তর কোরিয়ার পারমাণবিক কৌশলগত শক্তির অপ্রতিরোধ্য শক্তিমত্তা দেখানো হয়।’

কেসিএনএ জানায়, ক্ষেপণাস্ত্রটি ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

উত্তর কোরিয়া রোববার রাতে স্বল্প-পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর এ ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো। এনিয়ে চলতি বছর উত্তর কোরিয়া রেকর্ড সংখ্যক অস্ত্রের পরীক্ষা চালায় এবং পশ্চিমা দেশগুলো পিয়ংইয়ংয়ের এসব অস্ত্র পরীক্ষার নিন্দা করেছে।

উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মিত্রদের মধ্যে চরম বাক-বিতন্ডার পর একের পর এক এসব অস্ত্রের পরীক্ষা চালানো হয়।

যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া শুক্রবার ওয়াশিংটনে পারমাণবিক পরামর্শদাতা গ্রুপের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। আর এ অধিবেশনে উত্তর কোরিয়ার সাথে সংঘাতের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

শনিবার তারা হুশিয়ারি বার্তা উচ্চারণ করে বলেছে, পিয়ংইয়ং থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার উপর যেকোন ধরনের পরমাণু হামলা চালানো হলে উত্তর কোরিয়ার শাসনের পতন ঘটবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office