শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ভাঙল হানি সিংয়ের সংসার

বিনোদন ডেক্স   |   বুধবার, ০৮ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভাঙল হানি সিংয়ের সংসার

সংগৃহীত ছবি

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, বলিউডের গায়ক-র‌্যাপার হানি সিংয়ের সংসারে ভাঙনের খবর। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিনের মামলার লড়াইয়ের পর অবশেষে মঙ্গলবার (৭ নভেম্বর) দিল্লির পারিবারিক আদালতে এই তারকার বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে দিয়ে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলো হানি সিং ও শালিনী তলওয়ার দম্পতি।

২০১১ সালের জানুয়ারিতে বিয়ে করেছিলেন হানি-শালিনী। তার ১১ বছর পর পারিবারিক আদালতে পারস্পরিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করা হয়। আদালত তাদের ৬ মাসের মেয়াদ মঞ্জুর করে আবেদনটি গ্রহণ করেন। আইন অনুসারে, বিবাহবিচ্ছেদের আবেদন দায়ের করার পর থেকে ছয় থেকে ১৮ মাস সময় পিছিয়ে দেওয়া হয়। যার উদ্দেশ্য হলো বিবাহবিচ্ছেদ পদক্ষেপের বিষয়ে আরও একটু চিন্তা করার জন্য সময় এবং সুযোগ দেওয়া।

সম্প্রতি সেই সময় দেওয়ার মেয়াদও শেষ হয়েছে। ফলে হানির পক্ষে অ্যাডভোকেট ঈশান মুখোপাধ্যায় একটি ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘দ্বিতীয় প্রস্তাব মঞ্জুর করা হয়েছে এবং বিবাহবিচ্ছেদের ডিক্রি জারি করা হয়েছে।’

তবে এ নিয়ে বেশি কিছু বলতে চাননি অ্যাডভোকেট ঈশান মুখোপাধ্যায়। কারণ এটি নিজেদের ব্যক্তিগত বিষয়। শালিনীর পক্ষে উপস্থিত আইনজীবী বিবেক সিংও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন।

প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের অগাস্টে দিল্লির তিস হাজারি আদালতে গায়কের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার মামলাও করেছিলেন শালিনী তলওয়ার। যদিও উভয় পক্ষের সমঝোতায় অভিযোগ প্রত্যাহার হয়েছিল।

এদিকে, হানি সিংও বর্তমানে নতুন প্রেমে মজেছেন। ২০২২ সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে তার গার্লফ্রেন্ড টিনা থাদানির সঙ্গে নতুন সম্পর্কের কথা ঘোষণা করেন। টিনা থাদানি একজন কানাডিয়ান অভিনেত্রী ও মডেল, যিনি এখন মুম্বাইয়ে থাকেন। হানি সিংয়ের নতুন গান ‌‘প্যারিস কা ট্রিপ’-এ দেখা গেছে তাকে। এছাড়া এই অভিনেত্রী একজন চলচ্চিত্র নির্মাতাও। ‘দ্য লেফটওভারস’ নামে একটি শর্টফিল্ম পরিচালনা করেছেন। যা শিক্ষাগত বৈষম্য ও মুম্বাইয়ের বস্তিতে নিম্ন-আয়ের গোষ্ঠীর মুখোমুখি লড়াইয়ের ওপর ভিত্তি করে নির্মিত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office