শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের সময় আরও বাড়লো ১৪ জুন পর্যন্ত

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ৩০ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

করোনাভাইরাস মহামারিকে কেন্দ্র করে ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধের সময়সীমা আরও বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধ থাকার কথা থাকলেও সেটি আরও বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এছাড়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ জুন পর্যন্ত ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ থাকবে।

শনিবার (২৯ মে) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়। সূত্র জানায়, ‘ভারতের সঙ্গে স্থলসীমান্ত বন্ধ নিয়ে বৈঠকে শনিবার সিদ্ধান্ত হয়েছে, আরও ১৪ দিনের জন্য সীমান্ত বন্ধের মেয়াদ বলবৎ থাকবে।’

বৈঠকে চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী বন্দর নিয়ে বাংলাদেশিদের ভারত থেকে ফেরা বন্ধের সিদ্ধান্ত হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। তাই আপাতত সোনামুখী বন্দর নিয়ে বাংলাদেশিদের দেশে ফেরা বন্ধের সিদ্ধান্ত হয়েছে। তবে ওই বন্দর দিয়ে এখন পর্যন্ত মাত্র ৮৮ জন দেশে ফিরেছেন। সবাই ওখানে কঠোর কোয়ারেন্টিনে রয়েছেন।

উল্লেখ্য, ভারতের করোনার পরিস্থিতি খারাপ হওয়ার জন্য গেলো ২৬ এপ্রিল দেশটির স‌ঙ্গে ১৪ দি‌নের জন্য সকল ধরণের স্থল-সীমান্ত বন্ধ ক‌রে বাংলা‌দেশ। ত‌বে দেশ‌টি‌তে আটকাপড়া বাংলা‌দে‌শি নাগ‌রিক‌দের ম‌ধ্যে যা‌দের ভিসার মেয়াদ ১৫ দিন বা তার চে‌য়ে কম ছিলো তা‌দের ১৪ দি‌নের বাধ্যতামূলক কোয়া‌রেন্টাইনের শ‌র্তে দে‌শে ফেরার সু‌যোগ করে দেওয়া হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office