শিরোনাম
সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড় আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন বোর্ড গঠন আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ

ভূমিকম্পের ২২৮ ঘণ্টা পর মা ও দুই শিশুকে জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ভূমিকম্পের দশদিন পরেও অলৌকিকভাবে বেঁচে থাকা কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে অবাক করার ঘটনাটি তুরস্কের আন্তাকিয়া শহরে। সেখানকার একটি ধ্বংসস্তূপের নিচ থেকে ভূমিকম্পের ২২৮ ঘণ্টার পর এক নারীকে তার দুই শিশু সন্তানসহ জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আনাদোলু নিউজ এজেন্সি জানিয়েছে, ইলা ও তার দুই শিশু মেইসাম ও আলীকে একটি বিধ্বস্ত অ্যাপার্টমেন্টের ব্লক থেকে উদ্ধা করা হয়েছে।

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে তুরস্কেই নিহত হয়েছেন ৩৫ হাজার বেশি। সিরিয়ায় নিহত হয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office