শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ভোলার মনপুরায় অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে

জাতীয় ডেস্ক   |   রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোলার মনপুরায় অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে

সংগৃহীত ছবি

জেলার মনপুরা উপজেলায় আজ ভোর রাতের দিকে অগ্নিকান্ডে ৭টি দোকান পুড়ে গেছে। রাত পৌনে ৪ টার দিকে উপজেলার হাজিরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মশার কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে একটি মুদির দোকান, একটি পান ও ডিমের দোকান, খাবার ফিডের দোকান, ওষুধের ফার্মেসি দুইটি, একটি চায়ের দোকান ও মসলার দোকান। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি নিরূপণের তালিকা তৈরীর কাজ চলছে।

মনপুরা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার ফজলুর রহমান আজ সকালে জানান, গত রাত ৩:৪০ মিনিটে হাজিরহাট বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৭ টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office