শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মজুত পর্যাপ্ত, রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ২১ মার্চ ২০২২   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রমজানে ভোগ্যপণ্যের দাম বাড়বে না, পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, কোনো ব্যবসায়ী যদি অবৈধভাবে পণ্যের দাম বাড়িয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজ সোমবার বিকেলে পৌর শহরের বিডি হলে পারিবারিক কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রমজানের শুরুতে ক্রেতারা অনেক পণ্য কিনে মজুত করেন।

আমরা যদি রমজানের শুরুতে বেশি পণ্য না কিনি, তাহলে দাম বাড়ার কোনো সুযোগ নেই। এ ছাড়া আমাদের কাছে পর্যাপ্ত মজুত রয়েছে। ভ্যাট তুলে নেওয়ার পরে তেলের দামও নিম্নমুখী।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার মনিটরিং ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজার মনিটরিং করতে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমাতে কঠোর নির্দেশ দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সারা দেশের বাজার মনিটরিং ও দ্রব্যমুল্যেও দাম কমাতে কাজ করে যাচ্ছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা জাহান লিটা, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা। পরে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office