শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

মন্দিরে কোরআন রাখার মূল সন্দেহভাজন ইকবাল রিমান্ডে

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ২৩ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কুমিল্লায় নানুয়াদীঘির পাড়ের পূজা মণ্ডপে ভাঙচুরের পরের দৃশ্য।

কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রাখার অভিযোগে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তি ইকবাল হোসেনকে সাতদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

ওই ঘটনায় আগে গ্রেপ্তার করা তিনজনকেও সাতদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

ইকবাল হোসেনকে বৃহস্পতিবার কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার এম তানভীর আহমেদ সাংবাদিকদের বলেছেন, ”কোরআন অবমাননা মামলায় ইকবালসহ মোট চারজনকে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বাকি চারজন হলেন ফয়সাল, হুমায়ুন ও ইকরাম।”

”এর পেছনে কারা জড়িত, আমরা এই প্রশ্নের উত্তর খুঁজছি। সেজন্য একটু সময় লাগবে। আমরা সবকিছুই খতিয়ে দেখছি,” তিনি বলেন।

ইকবাল হোসেন বা অপর তিনজনের পক্ষে আদালতে কোন আইনজীবী ছিলেন না।

বাকি তিনজনের মধ্যে ইকরাম হোসেন ৯৯৯ নম্বরে ফোন করে মণ্ডপে কোরআন পাওয়ার তথ্য জানিয়েছিলেন। হুমায়ুন আহমেদ ও ফয়সাল আহমেদ স্থানীয় একটি মাজারের খাদেম, যেখানকার মসজিদ থেকে কোরআন চুরির আগে ইকবাল হোসেনকে কথা বলতে সিসি ক্যামেরায় দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office