শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ময়মনসিংহের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক   |   শনিবার, ১১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ১১৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বিভাগীয় জনসভায় যোগ দিতে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১১ মার্চ) বেলা আড়াইটার দিকে তিনি সার্কিট হাউজ মাঠে পৌঁছান। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে বিভিন্ন স্লোগানে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে উপস্থিত জনতার শুভেচ্ছা বার্তার জবাব দেন।

এরপর তিনি ৭৩টি উন্নয়ন প্রকল্প ও ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করেন। এরপর মোনাজাতের মাধ্যমে দেশ ও জনগণের শান্তি কামনা করা হয়।

এরআগে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন জনসভাস্থল সার্কিট হাউজ মাঠে। আটটি বিশেষ ট্রেনের মধ্যে বেলা সাড়ে ১১টার মধ্যে ময়মনসিংহে দুটি ট্রেন পৌঁছেছে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের সুপারিনডেন্ট এস এম নাজমুল হক খান। পূর্বধলার জারিয়া-ঝাঞ্জাইল স্টেশনে থেকে শত শত মানুষ ট্রেনের ছাদে চড়ে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিয়েছেন।

ময়মনসিংহ রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন সুপারিন্টেডেন্ট এসএম নাজমুল হক খান বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিভিন্ন রুটে নির্বিঘ্ন রাখতে বিশেষ ৮টি ট্রেন চলাচল করছে।

এ প্রসঙ্গে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম জানান, নেতাকর্মীদের আগমনের সুবিধার্থে বিশেষ ট্রেনের আবেদন করা হয়েছিল। সেই প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ এই বিশেষ ট্রেন সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office