শিরোনাম
বেনাপোল-পেট্রাপোলে আমদানি-রফতানি বন্ধ গ্রাম পুলিশ মহাসমাবেশে সস্ত্রীক যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি

মাগুরায় ১৯২ জন ছাত্রী পেলো বিনামূল্যের বাইসাইকেল

জাতীয় ডেস্ক   |   শনিবার, ১০ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৫২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাগুরায় ১৯২ জন ছাত্রী পেলো বিনামূল্যের বাইসাইকেল

সংগৃহীত ছবি

জেলার সদর উপজেলার ৫৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১৯২ ছাত্রীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারিফ-উল-হাসান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঘবদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফরিকসহ অন্যারা।

বক্তারা নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষা বিস্তারে এ সাইকেল বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করেন।

এলজিএসপি-৩ এবং উন্নয়ন সহায়তা খাতের আওতায় ১৯২ ছাত্রীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেলগুলো বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office