শিরোনাম
১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি

মানুষের মস্তিষ্কে ইলন মাস্কের বসানো চিপ কেমন কাজ করছে?

স্বাস্থ্য ডেস্ক   |   বুধবার, ৩১ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মানুষের মস্তিষ্কে ইলন মাস্কের বসানো চিপ কেমন কাজ করছে?

সংগৃহীত ছবি

প্রথমবারের মতো মানব রোগীর দেহে বসানো হয়েছে নিউরালিংকের ব্রেইন চিপ (ইলেকট্রনিক চিপ)। প্রাথমিক অবস্থায় প্রক্রিয়াটি সফল হিসেবেই বিবেচিত হচ্ছে।

জানা যায়, ইলন মাস্কের কোম্পানি নিউরোলিঙ্ক প্রথমবার মানুষের মস্তিষ্কে চিপ বসাতে সফল হয়েছে। আর এর মধ্য দিয়ে প্রথমবার বিশেষ চ্যানেল তৈরি হলো কম্পিউটার ও মানুষের ব্রেনের মধ্যে।

মঙ্গলবার এ তথ্য সবার সামনে আনেন ইলন মাস্ক। কিন্তু এরপরই প্রশ্ন দেখা দিয়েছে— কেমন কাজ করছে সেই চিপ?

এক প্রযুক্তি সাইটের প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে নিউরোটেকনোলজি কোম্পানি তৈরি করেন মাস্ক। কোম্পানির লক্ষ্য মস্তিষ্ক ও কম্পিউটারের মধ্যে সরাসরি যোগাযোগের চ্যানেল তৈরি করা। যা করতে ইতোমধ্যে সফলও হয়েছে কোম্পানিটি। বলা হচ্ছে— এটি নিউরোটেকনোলজি কোম্পানির জন্য একটি বিশাল পদক্ষেপ।

রিপোর্ট অনুসারে, প্রথম ইমপ্লান্ট গ্রহণকারী রোগীকে বলা হচ্ছে লিঙ্ক। আর প্রক্রিয়াটির পর চিপটি ভালোভাবে কাজ করছে বলে দাবি করা হচ্ছে।

এদিকে এক এক্স পোস্টে মাস্ক জানিয়েছেন, একজনের মস্তিষ্কে নিউরলিংক বসানো হয়েছে এবং তিনি দ্রুত সুস্থ হয় উঠছেন। প্রাথমিক ফলাফল খুবই ভালো এবং নিউরনের স্পাইকগুলো ভালোভালে নজর রাখছে এই চিপ।

জানা যায়, নিউরোটেকনোলজির উদ্দেশ্য হল মানুষের ক্ষমতাকে সুপারচার্জ করা। এএলএস বা পারকিনসন্সের মতো স্নায়বিক রোগের চিকিৎসা করা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office