শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

মারিউপোলে সহস্রাধিক ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণ, দাবি রাশিয়ার

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৩ এপ্রিল ২০২২   |   প্রিন্ট   |   ১৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মারিউপোলে একটি সাঁজোয়া যানে গোলা ভরছেন রুশপন্থী সেনারা ছবি: রয়টার্স

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের অবরুদ্ধ শহর মারিউপোলে এক হাজারের বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি করা হয়েছে। খবর এএফপির।

ইউক্রেনের পূর্ব দিকে রুশপন্থী অধ্যুষিত অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্কের কাছে মারিউপোলের অবস্থান। এর দক্ষিণে ক্রিমিয়া। এ শহর কৌশলগতভাবে রাশিয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ। বর্তমানে শহরটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে। এর মধ্যে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের দাবি করল রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘মারিউপোল শহরে ইউক্রেনের ৩৬ মেরিন ব্রিগেডের ১ হাজার ২৬ ইউক্রেনীয় সেনা স্বেচ্ছায় অস্ত্রসমর্পণ করেছে। আত্মসমর্পণ করেছে তারা।’ ইউক্রেন এখনো খবরটি নিশ্চিত করেনি।

এদিকে বুচা শহরের মেয়র বলেছেন, ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে রুশ সেনারা সরে যাওয়ার পর এ পর্যন্ত তাঁর শহর থেকে চার শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। ২৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও দাবি তাঁর।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রুশ সেনাদের দখলে ছিল, এমন এলাকাগুলোতে ছোট শিশুদের যৌন হয়রানিসহ শত শত ধর্ষণের অভিযোগ পেয়েছেন তদন্তকারীরা।
ইউক্রেনের সীমান্তরক্ষী বাহিনী বলেছে, ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিদেশে পালিয়ে যাওয়া ৮ লাখ ৭০ হাজারের বেশি ইউক্রেনীয় দেশে ফিরেছেন।

জাতিসংঘের হিসাব অনুসারে ইউক্রেন যুদ্ধ শুরুর পর ৪৬ লাখের বেশি ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office