শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মা ও পাঁচ মাসের সন্তানকে গলাকেটে হত্যা

  |   শনিবার, ২১ মে ২০২২   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

কুড়িগ্রামে পাঁচ মাসের এক শিশু ও তার মাকে গলাকেটে হত্যার খবর পাওয়া গেছে। শনিবার (২১ মে) ভোরে জেলার রৌমারী উপজেলার নতুনবন্দর হাজিপাড়া গ্রামের ধান ক্ষেত থেকে তাদের সন্তানের মরদেহ ও মুমূর্ষু অবস্থায় মাকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মায়ের মৃত্যু ঘটে।

নিহতরা হলো- মা হাফসা আকতার (২৬) ও তার পাঁচ মাসের সন্তান হাবিব। তারা ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, ভোরে প্রচণ্ড বৃষ্টি মধ্যে প্রতিবেশী আব্দুর সবুর নামে এক ব্যক্তি তার বাড়ির পাশে ধানক্ষেত থেকে চিৎকারের শব্দ শুনতে পান। সেখানে ছুটে গিয়ে দেখেন একটি শিশুর মরদেহ ও পাশেই শিশুটির মা হাফসা মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছে। তিনি পরিবারের লোকজনকে ডাকলে তারা হাফসাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পুলিশকে খবর দিলে শিশুর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে রৌমারী থানায় আনা হয়।

মৃত শিশুটির মামা হাশিনুর জানান, আমার বোন হাফসাকে গত দেড় বছর আগে উপজেলার শৌলমারী ইউনিয়নের উকড়াকান্দা গ্রামের বাহাদুরের ছেলে সাহেব আলীর সঙ্গে বিয়ে দিই। বোনের ঘরে পাঁচ মাস আগে ছেলে সন্তান জন্ম নেয়। জন্মের পর থেকে শিশুটির খিচুনি রোগ ছিল। গত বৃহস্পতিবার বোনের উকিল বাবার সাথে কুড়িগ্রাম হাসপাতালে চিকিৎসার জন্য যায়। সেখান থেকে দুপুর দুইটার দিকে ফিরে আসার সময় আমার সাথে মোবাইলে কয়েক মিনিট কথা হয়। এরপর থেকে তার সাথে আর যোগাযোগ হয়নি।

রৌমারী থানার অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, তাদের লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। এদিকে হত্যাকাণ্ডের বিষয় তদন্ত করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office