শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মা হতে চান ‘নাইট ম্যানেজার’ অভিনেত্রী

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মা হতে চান ‘নাইট ম্যানেজার’ অভিনেত্রী

সংগৃহীত ছবি

শোভিতা ধুলিপালা বলিউডের জনপ্রিয় মুখ। অভিনেতা ও পরিচালক অনুরাগ কাশ্যপের ক্রাইম থ্রিলার ‘রমন রাঘব ২.০’তে অভিনয় জন্য কান ফিল্ম ফেস্টিভ্যালে মনোনীত হয়েছিলেন অভিনেত্রী। অনেকগুলো ভাষায় কাজ করেছেন। সিরিজ ‘মেড ইন হেভেন’ এর সাফল্যের পর তার জনপ্রিয়তা আরও বেড়েছে।

সম্প্রতি মুম্বাইয়ে সংবাদ মাধ্যমকে কাছে দেওয়া এক সাক্ষাৎকারে জীবন নিয়ে তার প্রকাশ তিনি। জানিয়েছেন, তিনি মা হওয়ার অপেক্ষায় রয়েছেন। সেই খবরে তোলপাড় শুরু হয়েছে বলিপাড়ায়।

‘নাইট ম্যানেজার’ অভিনেত্রী সুন্দর একটি উপমা দিয়ে তার জীবনবোধের কথা জানিয়েছেন। তার মতে, জীবন আসলে নদীতে ভাসমান একটা নৌকার মতো। যা কখনো স্রোতের অনুকূলে, কখনো স্রোতের প্রতিকূলে এক তীর থেকে অন্য তীরে যায়।

শোভিতা বলেন, আমি মনে করি, আপনি যাই করুন না কেন তা উপভোগ করুন। তবে আমি মাঝে মাঝে বিচ্ছিন্ন হই সবকিছু থেকে। আবার নিজের লক্ষ্য স্থির করি। এই সংযোগ আর বিচ্ছিন্নতার মধ্যের সরু সুতোর ওপর দিয়ে হাঁটছি আমি।

মাতৃত্ব নিয়েও মুখ খোলেন। তিনি মনে করেন, সব মেয়েই হয়ত মাতৃত্ব চান। তিনিও ব্যতিক্রম নন। অভিনেত্রীর কথায়, আমি মা হওয়ার অভিজ্ঞতা পেতে চাই। আমার মনে হয় এটা দুর্দান্ত একটা জার্নি।

কিছুদিন আগে ‘নাইট ম্যানেজার’ এর এক বছরের উদযাপন নিয়ে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে তিনি লিখেছিলেন, এক বছর হয়ে গেল। ভালো সময় কাটিয়েছিলাম আমরা। রাতে মশা মারার ধুপ, ভোরের সূর্য, কড়া ডায়েট, আরও কত কী!… আমরা ভালো কাজ করেছি।

বড়পর্দা ও ওটিটির পর অভিনেত্রী এখন তার হলিউড যাত্রা নিয়ে ব্যস্ত। দেব প্যাটেলের ‘মাঙ্কি ম্যান’ মুক্তি পাবে শিগগিরই।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office