শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘মিস ওয়ার্ল্ড শ্রীলঙ্কা’কে আটক করেছে পুলিশ

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১১ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার মঞ্চে ‘মিসেস শ্রীলঙ্কা’ খেতাব অর্জন করা বিউটি কুইন পুষ্পিকা ডি সিলভার সঙ্গে অসদাচরণের অভিযোগে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরিকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) শ্রীলঙ্কা পুলিশের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।

এ বিষয়ে পুলিশের মুখপাত্র অজিথ রোহানা জানান, ক্যারোলিন জুরি এবং ঘটনায় জড়িত থাকা আরেক মডেল চোলা পদ্মেন্দ্র’কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, রবিবার পুরস্কার মঞ্চে ভুক্তভোগীকে আঘাত এবং অপরাধমূলক আচরণ করেছেন।

বৃহস্পতিবার ক্যারোলিন জুরি এবং প্রতিযোগিতার প্রধান সংগঠক চান্ডিমাল জয়সিংহে’কে জেরা করেছে পুলিশ। তাদেরকে আগামী ১৯ এপ্রিল কলম্বো ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।

বিবিসি জানিয়েছে, এ বছর ‘মিসেস শ্রীলঙ্কা’ খেতাব অর্জনের পর মঞ্চে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন পুষ্পিকা ডি সিলভা। মঙ্গলবার (৬ এপ্রিল) বিবিসি জানিয়েছে, গত রবিবারে কলম্বোর একটি থিয়েটারে ‘মিসেস শ্রীলঙ্কা’র ফাইনালে অনুষ্ঠানে পুষ্পিকা ডি সিলভাকে ২০২১ সালের বিজয়ী ঘোষণা করা হয়।

প্রতিবেদনে বলা হয়, ঘোষণার কয়েক মুহূর্ত পরে ২০১৯ সালের বিজয়ী ক্যারোলিন জুরি তার মুকুটটি ছিনিয়ে নেন। ক্যারোলিন দাবি করেন, ডি সিলভা আসলে ডিভোর্সপ্রাপ্ত। তিনি এই খেতাবের যোগ্য নন। জুরি বলেন, ‘ইতোমধ্যেই বিয়ে হয়েছে এবং বিচ্ছেদ হয়েছে এমন নারীরা নিয়ম অনুযায়ী এ খেতাব পেতে পারেন না। তাই আমি দ্বিতীয় স্থান অধিকারীকে মুকুটটি দিয়ে দিচ্ছি।’

এ কথা বলেই ডি সিলভার মাথা থেকে সোনালি মুকুট তুলে নিয়ে রানার-আপের মাথায় পরিয়ে দেন তিনি। অশ্রুসিক্ত চোখে মঞ্চ ছাড়েন ডি সিলভা। মঞ্চের বিশৃঙ্খলায় মাথায় চোট লাগে তার। এ ঘটনার পর আয়োজকরা নিশ্চিত হন যে, ডি সিলভার ডিভোর্স হয়নি। তিনি আলাদা হয়ে গেছেন, কিন্তু ডিভোর্স হয়নি। আয়োজকরা তার কাছে ক্ষমা চেয়েছেন। তাকে এক দিনের মধ্যেই বিজয়ীর খেতাব ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

এক ফেসবুক পোস্টে ডি সিলভা বলেন, এই ঘটনায় তিনি মাথায় আঘাত পেয়েছেন। চিকিত্সার জন্য তাকে হাসপাতালে যেতে হয়েছে। মিসেস ডি সিলভা আরও জানান, তার সঙ্গে হওয়া ‘অযৌক্তিক ও অপমানজনক’ আচরণের জন্য তিনি আইনি ব্যবস্থা নেবেন।‘মিসেস শ্রীলঙ্কা বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা’ দেশটির সুন্দরী প্রতিযোগিতার মধ্যে অন্যতম। প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office