শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৬৪ জন নিহত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৭ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: রয়টার্স

মিয়ানমারজুড়ে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর নির্বিচার গুলিতে এবার অন্তত ৬৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা। শনিবার দেশটিতে সশস্ত্র বাহিনী দিবস পালিত হচ্ছে। এরমধ্যেই বিক্ষোভ অব্যাহত। মনে করা হচ্ছে, তা দমন করতেই এবার নির্বিচারে গুলি চালাল দেশটির নিরাপত্তা বাহিনী।

শনিবার ইয়াঙ্গুন, মান্দালয়সহ বিভিন্ন শহরে ‘মাথায়, পিঠে গুলিবিদ্ধ’ হওয়ার হুমকি উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন। এরপরই নিরাপত্তা বাহিনী তাদের ওপর চড়াও হয়। খবর রয়টার্সের

ইয়াঙ্গুনের দালা শহরতলীর একটি থানার বাইরে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মিয়ানমার নাও।

বাণিজ্যিক এ রাজধানীর উত্তর দিকের জেলা ইনসেইনে একটি বিক্ষোভে অংশ নেওয়া তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্থানীয় একটি অনুর্ধ্ব-২১ ফুটবল দলের এক খেলোয়াড়ও আছেন বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।

স্থানীয় গণমাধ্যমগুলো মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শহর লাসিওতে তিন এবং ইয়াঙ্গুনের কাছে বাগো অঞ্চলে আরও চারজন নিহত হয়েছেন বলে খবর দিয়েছে। উত্তরপূর্বাঞ্চলীয় হোপিন শহরেও এক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এদিকে মান্দালয়ে বিভিন্ন ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মিয়ানমার নাও। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সের একটি শিশুও রয়েছে। রক্ত ঝরেছে মান্দালয়ের কাছের সাগাইং এলাকাসহও আরও কিছু অঞ্চলে।

সবমিলে শনিবার মিয়ানমারজুড়ে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে মিয়ানমার নাও। তবে রয়টার্স নিহতদের এ সংখ্যা সঠিক কি-না, তা যাচাই করতে পারেনি। সামরিক বাহিনীর এক মুখপাত্রের কাছে এ প্রসঙ্গে জানতে চেয়ে ফোন করা হলেও তিনি ধরেননি।

ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের জান্তাবিরোধী গোষ্ঠী সিআরপিএইচের মুখপাত্র ড. সাসা বলেন, আজ সশস্ত্র বাহিনীর জন্য ‘লজ্জা দিবস’। ৩০০ এর বেশি নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যার পর সামরিক বাহিনীর জেনারেলরা সশস্ত্র বাহিনী দিবস পালন করছেন।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে গত ১ ফেব্রুয়ারির সেনা অভ্যুত্থানের পর শুরু হওয়া আন্দোলনে মোট নিহত সংখ্যা এখন প্রায় ৩৮০। শুক্রবার পর্যন্ত এ সংখ্যা ৩২৮ এ ছিল বলে জানিয়েছে মিয়ানমারের ঘটনাবলী পর্যবেক্ষণকারী গোষ্ঠী অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি)।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office