শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১২৯৫ দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা প্রদানকারীদের এর পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা কুলাউড়ায় হাজীপুর ইউনিয়ন প্রবাসী পরিষদের আংশিক কমিটি গঠন জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলাউড়ায় আদেশ কোম্পানির চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে ২৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ‘আগামী অর্থবছরের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিবর্তনের লক্ষ্য সরকারের’ নিরাপদ খাদ্যের সব কার্যালয় ধূমপানমুক্ত ঘোষণা আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা প্রদানকারীদের এর পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬   |   প্রিন্ট   |   ১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা প্রদানকারীদের এর পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা

একজন বীর মুক্তিযোদ্ধার মৃতদেহ কবর দিতে বাধা প্রধানকারীদের এর পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি এ ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে একটি রাজনৈতিক দল জড়িত বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান। ব্রিফিংয়ে তিনি সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

পিরোজপুরে একজন বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধা প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, ‘আমাদের সামনে যে তথ্য সামনে এলো, সেটা খুবই আসলে দুঃখজনক যে পলিটিক্যাল পার্টি এটার সঙ্গে ইনভলভ হয়ে কাজগুলো করেছে। এর পরিণতি তারা ভোগ করবে।’

একজন মানুষ মারা যাওয়ার পর তার মরদেহের সঙ্গে এ ধরনের আচরণ কেউ পছন্দ করেন না বলে জানান ডা. জাহেদ উর রহমান। বলেন, ‘যারা এমন কাজ করেন, শেষ পর্যন্ত তারা সমাজে নিন্দিত হবেন।’অতীতেও এমন কিছু ঘটনা ঘটেছে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

তিনি বলেন, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। কিছু মানুষের বিচার হওয়ার পর তাদের মরদেহের সঙ্গে এমন আচরণ করা হয়েছিল।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, তিনি দেশে ফিরলে বিচারের মুখোমুখি হবেন। তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে কোনো ধরনের মব বা বেআইনি পরিস্থিতির মুখোমুখি হতে হবে না।

তিনি জানান, শেখ হাসিনা দেশে ফেরার পর আইনি প্রক্রিয়ায় যা হওয়ার, তা-ই হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office