শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মেক্সিকোতে এক অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেক্সিকোতে এক অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় ৬ জন নিহত

সংগৃহীত ছবি

মেক্সিকোর উত্তরপশ্চিমাঞ্চলে শুক্রবার এক অনুষ্ঠানে বন্দুকধারীদের হামলায় ছয়জন নিহত হয়েছে। এদের মধ্যে অভিযুক্ত এক অপরাধী রয়েছে। কথিত এ অপরাধী এ হামলার প্রধান লক্ষ্য ছিল বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সোনোরা রাজ্যের প্রসিকিউটর দপ্তর জানায়, ‘প্রাথমিক তদন্তে ইঙ্গিত করা হয়েছে যে এটি একটি অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে সরাসরি হামলা ছিল। তাদের বিরুদ্ধে নর-নারীহত্যা, স্বাধীনতা লঙ্ঘন এবং অপরাধমূলক সংঘের জন্য গ্রেফতারি পরোয়ানা ছিল।’

তারা আরো জানায়, মেক্সিকোর কাজেমে পৌরসভায় ভোরে এলোপাতাড়িভাবে চালানো হামলায় কথিত ওই অপরাধীর সাথে আরো পাঁচজন নিহত ও ২৬ জন আহত হয়েছে।

সেখানে তাদের জমায়েতটি ১৫তম জন্মদিনের কোন অনুষ্ঠান ছিল কিনা তা প্রসিকিউটররা নিশ্চিত করতে পারেননি।

খবরে বলা হয়, মেক্সিকোতে কার্টেল বন্দুকধারীদের সামাজিক সমাবেশ লক্ষ্য করে হামলা চালানোর ইতিহাস রয়েছে। দেশটিতে ২০০৬ সাল থেকে মাদক সংক্রান্ত ক্রমবর্ধমান সহিংসতায় ৪২০,০০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

গত ১৭ ডিসেম্বর মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যে তরুণ মেক্সিকানদের অংশগ্রহণে একটি ক্রিসমাস পার্টিতে বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office