শিরোনাম
প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত

মেজাজ হারালেন অরিজিৎ, ভিডিও ভাইরাল

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেজাজ হারালেন অরিজিৎ, ভিডিও ভাইরাল

সংগৃহীত ছবি

ভারতে বর্তমানে সময়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। শুধুমাত্র ভারতেই নয় তার খ্যাতি এখন বিশ্বজুড়ে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জন্ম তার তবে কর্মসূত্রে থাকেন মুম্বাইয়ে। বিভিন্ন অনুষ্ঠানের জন্য যেতে হয় ভারতের বিভিন্ন রাজ্যসহ বিশ্বের অনেক দেশে। গত কয়েক বছরে নিজের মেধা ও পরিশ্রমে খ্যাতির শিখরে পৌঁছেছেন অরিজিৎ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তার অনুরাগীর সংখ্যাও।

মূলত অনুরাগীরা তাকে ঘিরে ধরলে তাদের সঙ্গে হাসিমুখেই কথা বলেন। তাদের সঙ্গে ছুবি তোলা থেকে শুরু করে সব আবদার পূরণ করে ধৈর্য ধরে। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, অনুরাগীর ওপর বেশ চটে গেছেন অরিজিৎ। কেন?

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝখান দিয়ে বাইকে চড়ে অরিজিতের গাড়ি ধাওয়া করছেন কয়েকজন অনুরাগী। তাদের লক্ষ্য, গায়কের সঙ্গে ছবি তোলা। ধাওয়া করতে করতে অরিজিতের গাড়িকে ধরেও ফেললেন তারা। গাড়িতে সামনের দিকে চালকের পাশের আসনে বসেছিলেন অরিজিৎ। অনুরাগীরা গাড়ির কাচে এসে টোকা মারতে জানলার কাচও নামান তিনি। তার পরেই অরিজিতের প্রথম প্রশ্ন, ‘কত বার হর্ন বাজিয়েছ জানো? কাকে এভাবে বিরক্ত করছ? আমাকে না অন্য লোককে? আমার সঙ্গে দেখা করার ইচ্ছা বলে তুমি অন্যদের ওপর এভাবে অত্যাচার করছ?’ অরিজিতের প্রশ্নের মুখে প্রায় নিরুত্তর ছিলেন অনুরাগীরা।

তবে রেগে গেলেও অনুরাগীদের ফিরিয়ে দেননি অরিজিৎ। গায়কের সঙ্গে ছবি তোলার ইচ্ছা ছিল তাদের। অরিজিৎ তাদের বলেন, ‘ছবি তুলবে তো? ছবি তোলার জন্যই তো এত কিছু করা! ছবি তোলো। কিন্তু এভাবে হর্ন বাজাবে না।’ এই ভিডিও ভাইরাল হতেই অরিজিতের শাসনের প্রশংসা করেছেন অনেকেই।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office