শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

মে দিবসে সরকারের প্রতি স্কপের ৯ দফা দাবি

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০১ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শ্রমিক কর্মচারী ঐক্যপরিষদ (স্কপ) মহামারির সময়ে শ্রমিক ছাঁটাই বন্ধ করা, করোনা ঝুঁকি ভাতা দেয়া এবং অগ্রাধিকারের ভিত্তিতে বিনামূল্যে করোনা টেস্ট ও ভ্যাকসিনের ব্যবস্থা নিশ্চিত করাসহ সরকারের প্রতি ৯ দফা দাবি জানিয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়।

স্কপের দাবিগুলো হলো- করোনা আক্রান্ত শ্রমিকদের চিকিৎসার দায়িত্ব মালিক ও সরকারকে বহন করা এবং কর্মহীন শ্রমিকদের খাদ্য ও আর্থিক সহায়তা নিশ্চিত করা; বাঁশখালিতে শ্রমিক হত্যার বিচার বিভাগীয় তদন্তসহ সকল শ্রমিক হত্যার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া এবং নিহতদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ দেয়া, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা; মালিকানা নির্বিশেষে জাতীয় ন্যুনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ করা; শ্রম আইনের অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিল, সংগঠন করার স্বাধীনতা, দরকষাকষি করার স্বাধীনতা এবং বাধাহীন ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা; শ্রমিকদের বাসস্থান ও রেশনের ব্যবস্থা করা; নিরাপদ কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং আউট সোর্সিংয়ের নামে শ্রমিক শোষণ বন্ধ করা; শ্রমিকদের উপর সমস্ত প্রকার জুলুম নির্যাতনসহ কর্মক্ষেত্রে যৌন হয়রানি ও সহিংসতা বন্ধ করা এবং বন্ধ ঘোষিত রাষ্ট্রীয় পাটকল ও চিনিকলের সকল শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধ করা।

সমাবেশে বক্তারা বলেন, লকডাউনে শ্রমিক কাজ ও আয় হারালেও মালিকরা পেয়েছে বিপুল সহায়তা। গার্মেন্টস শিল্প মালিকদের হাজার হাজার কোটি টাকা প্রণোদনা দেয়া হচ্ছে। কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে শ্রমিকদের প্রতি যে দায়িত্ব নেয়ার কথা ছিল তা কার্যকরভাবে পালিত না হওয়ায় করোনা শ্রমজীবীদের মহাদুর্ভোগে পতিত করেছে। একদিকে উৎপাদন অব্যাহত রাখার প্রয়োজনের কথা বলে শ্রমিকদের কাজ করিয়েছে, অন্যদিকে কারখানা বন্ধ, ছাঁটাই, লে-অফ, চাকরিচ্যুতির ঘটনাও ঘটেছে। অধিকার বঞ্চিত শ্রমিকরা আন্দোলনে নেমে নিপীড়নের মুখোমুখি হয়েছে, জীবন ও রক্ত ঝরেছে।

সমাবেশে উপস্থিত ছিলেন স্কপের যুগ্ম-সমন্বয়ক ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ লেবার ফেডারেশনের সহ-সভাপতি আজিজুন নাহার, সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী, জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি মাশিকুর রহমান, ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ফিরোজ হোসেন, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি শামিম আরা প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office