শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মোটরসাইকেল ক্রেতাদের বীমা সুবিধা দিতে হিরো বাংলাদেশ ও চার্টার্ড লাইফের চুক্তি

বিজ্ঞপ্তি   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ৩০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এবং মোটরসাইকেল ব্র্যান্ড হিরো বাংলাদেশ (এইচএমসিএল নিলয় বাংলাদেশ লিমিটেড) এর মধ্যে এক যুগান্তকারী সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে দেশে বিক্রিত প্রতিটি হিরো মোটরসাইকেলের সাথে ক্রেতারা চার্টার্ড লাইফের বিশেষ বীমা সুরক্ষা সুবিধা উপভোগ করবেন।

সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এইচএমসিএল নিলয় বাংলাদেশের সিএফও এবং কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মন্ডল এফসিএ এবং চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্লাহ।

এই যৌথ উদ্যোগের মূল লক্ষ্য হলো মোটরসাইকেল রাইডারদের পথচলাকে আরও নিরাপদ করা এবং গ্রাহকদের মোটরসাইকেল ক্রয়ের সাথে সাথেই একটি নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। বাংলাদেশের অটোমোবাইল এবং বীমা খাতের মধ্যে এই ধরনের সমন্বয় একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

চার্টার্ড লাইফের ডিরেক্টর মো. শরীফ হাসান এফসিএ বলেন, আমরা জানি বীমা সুবিধা বা আর্থিক কাভারেজ কখনো হারানো প্রাণ ফিরিয়ে দিতে পারে না। তবে একজন রাইডারের অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা দুর্ঘটনায় তার পরিবার যেন অন্তত অর্থনৈতিকভাবে ভেঙে না পড়ে, এই বীমা সেবা সেই কঠিন সময়ে সহায়ক ভূমিকা পালন করে। দুর্ঘটনা কখনোই আমাদের কাম্য নয়, তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকা জরুরি। গ্রাহকদের সেই মানসিক ও আর্থিক প্রস্তুতি নিশ্চিত করতেই আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

চার্টার্ড লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ এমদাদ উল্লাহ বলেন, বীমা সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জীবনকে ঝুঁকিমুক্ত করতে আমরা নিরলস কাজ করছি। হিরো বাংলাদেশের সাথে এই অংশীদারিত্ব রাইডারদের অনাকাঙ্ক্ষিত ঝুঁকি মোকাবিলায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

অন্যদিকে, হিরো বাংলাদেশের এইচএমসিএল নিলয় বাংলাদেশের সিএফও এবং কোম্পানি সেক্রেটারি বিজয় কুমার মন্ডল বলেন, দুর্ঘটনাজনিত কারণে কোনো পরিবার যেন বিপর্যয়ের মুখে না পড়ে, সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই প্রয়াস। বিশেষ করে আগামী কোরবানির ঈদের আগে প্রতিটি বাইকের সাথে এই বীমা সুবিধা নিশ্চিত করার মাধ্যমে আমরা গ্রাহকদের জীবন ও পরিবারকে সুরক্ষিত করতে চাই।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে দেশে বীমা সচেতনতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা সাশ্রয়ী উপায়ে মানসম্মত বীমা সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office