শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

মোবাইল আর্থিক সেবার জন্য সাবসিডিয়ারি গঠন করবে ইসলামী ব্যাংক

বিজ্ঞপ্তি   |   শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি মোবাইল আর্থিক সেবা (এমএফএস) পরিচালনার জন্য একটি সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আজ (২২ জানুয়ারি) এ সিদ্ধান্ত নেওয়া হয়। ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত ওই বৈঠকে সব ধরনের নিয়ন্ত্রক অনুমোদন সম্পন্ন হওয়ার শর্তসাপেক্ষে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, প্রস্তাবিত সাবসিডিয়ারির অনুমোদিত মূলধন (অথরাইজড ক্যাপিটাল) নির্ধারণ করা হয়েছে ১,০০০ কোটি টাকা এবং প্রাথমিক পরিশোধিত মূলধন (পেইড-আপ ক্যাপিটাল) হবে ৫০ কোটি টাকা। বিনিয়োগের প্রয়োজন অনুযায়ী, পরিশোধিত মূলধন ধাপে ধাপে বাড়ানো হবে।

মূল্য সংবেদনশীল (প্রাইস সেনসিটিভ) তথ্য প্রকাশে জানানো হয়েছে, প্রস্তাবিত সহযোগী প্রতিষ্ঠানে ইসলামী ব্যাংক ন্যূনতম ৫১ শতাংশ শেয়ার ধারণ করবে। বাকি শেয়ার বাংলাদেশ ব্যাংকের এমএফএস নির্দেশনা অনুযায়ী কৌশলগত বিনিয়োগকারীদের কাছে অফার করা হতে পারে।

ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, ইসলামী ব্যাংক বর্তমানে নিজস্ব এমএফএস প্ল্যাটফর্ম ‘এমক্যাশ’ পরিচালনা করছে, যা ২০১২ সালের ডিসেম্বর মাসে চালু করা হয়।

মোবাইল ফোনের মাধ্যমে এমক্যাশে নগদ জমা ও উত্তোলন, এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর, প্রবাসী আয় গ্রহণ, হিসাবের ব্যালান্স ও মিনি স্টেটমেন্ট দেখা, বেতন প্রদান ও গ্রহণ, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ এবং মার্চেন্ট বিল পরিশোধসহ বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office