| বুধবার, ১৩ এপ্রিল ২০২২ | প্রিন্ট | ১৬৯ বার পঠিত | পড়ুন মিনিটে
মো. হুমায়ুন কবির’র ‘কবিতা ”চৈত্র সংক্রান্তি – বসন্ত বিদায়’
বসন্ত আসে ফাগুন আঙিনায়
উচ্ছল উতাল বাঙলী হৃদয়
বাঙলার প্রকৃতি নব চেতনায়
বাগিচা সাজে সবুজ পাতায়
দেখতে দেখতে দু’মাস যায়
আজ চৈত্র সংক্রান্তি বাঙলায়
চৈত্র শেষ বসন্ত নিবে বিদায়
বউ-ঝি চারপাশে খুঁজে বেড়ায়
ব্যস্ত অনাবাদি শাক তোলায়
এদিন অন্য কোন পাক নয়
আজ শুধু শাকান্ত চুলায়
কাল পান্তা-ইলিশ দেবে রসনায়।