শিরোনাম
বিজ্ঞান ও গবেষণায় বরাদ্দ বাড়াতে আগ্রহী সরকার: শিক্ষামন্ত্রী ক্রেডিট কার্ড জালিয়াতি করে দেড় কোটি টাকায় জমি কিনেছেন স্বামী-স্ত্রী কসোভোতে দক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতার প্রস্তাব বাংলাদেশের সবুজ জ্বালানিতে রূপান্তরে উন্নত দেশগুলোর অর্থায়ন চান পরিবেশমন্ত্রী কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড

মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব

মৌলভীবাজার প্রতিনিধি   |   বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   ২১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মৌলভীবাজারে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রাক প্রাথমিক পর্যায় ২০২৫ সনের শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে কৃতিত্ব অর্জন করেছে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর শ্রীশ্রী রাধাকৃষ্ণ সেবাশ্রম কেন্দ্রের শিক্ষার্থী নীলাঙ্ক দেব।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের ২০২৫ সনের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থী ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে তাকে সনদপত্র এবং স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আসমা সুলতানা নাসরীন। মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম মৌলভীবাজার জেলার সহকারী প্রকল্প পরিচালক সুবাস চন্দ্র সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রাক্তন ট্রাস্টি এড. সুনীল কুমার দাশ, বাংলাদেশ হিন্দু পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এড. বিষ্ণুপদ ধর প্রমুখ।

এসময় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ২০২৫ সালের প্রাক প্রাথমিক পর্যায়ের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে নীলাঙ্ক দেব ছাড়াও আরো ৯ জন শিক্ষার্থী সনদপত্র এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী স্মারক গ্রহন করেন। এছাড়া জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে ৫ জন শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office